IPL 2023: ইডেনে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠাল রাজস্থান, বিরাট নজিরের সামনে চাহাল
আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। দুই দলের কাছেই এটি ডু অর ডাই ম্যাচ। কেন না, আজ যারা হারবে তারা পরের দুটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি ঝুলিতে পুরবে না। যা প্লে-অফে ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত নাও হতে পারে।
চলতি আইপিএলে এই প্রথম কলকাতা-রাজস্থান ম্যাচ হচ্ছে। পারস্পরিক দ্বৈরথের নিরিখে অনেকটাই এগিয়ে কেকেআর। কেকেআর আজ জিতলে জয়ের হ্যাটট্রিক সারবে। রাজস্থান রয়্যালস চাইছে টানা তিনটি হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরতে। টস জিতে ফিল্ডিং নিল রাজস্থান।

যুজবেন্দ্র চাহাল ইডেনে আইপিএলে নয়া রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে। চাহাল ও ডোয়েইন ব্র্যাভো আইপিএলে ১৮৩টি করে উইকেট দখল করেছেন। চাহাল বোলিং করেছেন ১৪২টি ম্যাচের ১৪১ ইনিংসে। ব্র্যাভো ১৬১টি আইপিএল ম্যাচে ১৫৮ ইনিংসে বোলিং করে ১৮৩টি উইকেট ঝুলিতে পুরেছিলেন।

ইডেনে শেষ তিনটি টি ২০ ম্যাচে প্রথম ইনিংসে গড় স্কোর ১৮৯। ইডেনে আজ যে পিচে খেলা হচ্ছে তার নিরিখে একদিকের বাউন্ডারি ৫৫ মিটারের, অন্যদিকে ৭৩ মিটারের। কেকেআর যে পিচে পাঞ্জাবকে হারিয়েছিল আজও সেই পিচেই খেলা হবে। স্পিনাররা কার্যকরী হবেন। হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা।
কেকেআর দলে বৈভব অরোরার জায়গায় খেলছেন অনুকূল রায়। রাজস্থান রয়্যালস দলে কুলদীপ যাদবের জায়গায় খেলছেন ট্রেন্ট বোল্ট। কেএম আসিফ দলে এসেছেন মুরুগান অশ্বিনের জায়গায়। কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেন, পিচ শুষ্ক। সে কারণেই স্পিনার তথা অলরাউন্ডারকে দলে নেওয়া হয়েছে।

মনের মতো উইকেট হয়েছে বলে সন্তুষ্ট নাইট অধিনায়ক নীতীশ রানা। তিনি বলেন, পার স্কোর বা তার চেয়েও ১০ রান বেশি তোলা লক্ষ্য। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, সাম্প্রতিক ম্যাচের ফলাফল ভোলা সহজ নয়। তবে আমরা ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী। জো রুটকে দিয়ে বল করানোর কথাও জানান স্যামসন।

কলকাতা নাইট রাইডার্স- জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
কেকেআর ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা, বৈভব অরোরা, এন জগদীশান, লকি ফার্গুসন, উমেশ যাদব।
Sanju Samson wins the toss and @rajasthanroyals will bowl first against #KKR at the Eden Gardens.
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
Live - https://t.co/jOscjlr121 #TATAIPL #KKRvRR #IPL2023 pic.twitter.com/7SkVDTg2Qj
রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, কেএম আসিফ, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।
রাজস্থান রয়্যালস ইমপ্যাক্ট সাব- দেবদত্ত পাড়িক্কল, রিয়ান পরাগ, মুরুগান অশ্বিন, নভদীপ সাইনি, ডনোভান ফেরেরা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications