IPL 2023: আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং আরসিবির, দুই দলেই পরিবর্তন
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে রাজস্থান। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে আরসিবির। তারা রয়েছে সাতে।
প্লে-অফে যেতে গেলে দুই দলকেই বাকি ম্যাচগুলি জিততে হবে। ফলে আজ যারা হারবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। টস জিতে ব্যাটিং নিয়েছে আরসিবি। মরণ-বাঁচন ম্যাচে দুই দলে মোট তিনটি পরিবর্তন হয়েছে।

এবার প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুতে আরসিবি ৭ রানে হারিয়েছিল রাজস্থানকে। কলকাতায় গিয়ে কেকেআরকে দাপটের সঙ্গে হারিয়েছে সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে, আরসিবি টানা ২টি ম্যাচে হেরেছে। আজ জয়ের সরণিতে ফিরতে হবে যে কোনও মুহূর্তে। পিচ দেখে বিশেষজ্ঞরা বলছেন, খেলা যত এগোবে তত মন্থর হবে। সাহায্য মিলবে স্পিনারদের।

আইপিএলে টিকে থাকতে দুই দলই জয় ছিনিয়ে নিতে মরিয়া। টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি বলেন, উইকেট শুষ্ক। সেই সঙ্গে গরম রয়েছে। নেট রান রেট মাথায় না রেখে ২ পয়েন্টের জন্যই ঝাঁপাতে চান। জিতলে নেট রান রেট ভালো হবে বলে বিশ্বাস দু প্লেসির।
🚨 Toss Update 🚨@RCBTweets win the toss and elect to bat first against @rajasthanroyals.
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
Follow the match ▶️ https://t.co/NMSa3HfybT#TATAIPL | #RRvRCB pic.twitter.com/EG9IlIiuhk
টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন বলেন জানিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। গোটা টুর্নামেন্টে ভালো খেলার পরেও রয়্যালস এখন ডু অর ডাই পজিশনে দাঁড়িয়ে। ইডেনের দুরন্ত জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস সম্বল করেই এই ম্যাচ জিততে চাইছেন সঞ্জু।

রাজস্থান দলে একটি ও আরসিবিতে দুটি পরিবর্তন হয়েছে। আরসিবির একাদশে জশ হ্যাজলউডের জায়গায় ওয়েন পার্নেল এবং ওয়ানিন্দু হাসারঙ্গার জায়গায় মাইকেল ব্রেসওয়েলকে খেলানোর কথা জানিয়েছেন দু প্লেসি। রাজস্থান রয়্যালস ট্রেন্ট বোল্টকে বসিয়ে একাদশে এনেছে অ্যাডাম জাম্পাকে।
রাজস্থান রয়্যালস- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞজু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল। পরিবর্ত- দেবদত্ত পাড়িক্কল, রিয়ান পরাগ, কুলদীপ যাদব, ডোনোভান ফেরেইরা, নভদীপ সাইনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, ওয়েন পার্নেল, কর্ণ শর্মা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ। পরিবর্ত- বিজয়কুমার ভাইশাক, ফিন অ্যালেন, শাহবাজ আহমেদ, হিমাংশু শর্মা, সুযশ প্রভুদেশাই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications