IPL 2023: চেন্নাইকে হারাতে কেকেআরের চাই ১৪৫, শাস্তির মুখে পড়বেন নীতীশ

আইপিএলে চেন্নাইয়ের চিপকে দাপট দেখালেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা। তার জেরে টস জিতে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংস ২০ ওভারে তুলল ৬ উইকেটে ১৪৪ রান। ১৮ বলের ব্যবধানে ১১ রানে চার উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল সিএসকে।

এরপর শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার পার্টনারশিপে ভর করে লড়াইয়ের জায়গায় পৌঁছল মহেন্দ্র সিং ধোনির দল। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক রান করলেন শিবম দুবে। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ২টি করে উইকেট দখল করেন।

ঋতুরাজ কনওয়ে

চেন্নাই সুপার কিংস শুরু থেকে আগ্রাসী মেজাজেই ব্যাটিং শুরু করে। ৩.৩ ওভারে ৩১ রানে পড়ে প্রথম উইকেট। ২টি চারের সাহায্যে ১৩ বলে ১৭ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর উইকেটটি তুলে নেন বরুণ চক্রবর্তী। পাওয়ারপ্লে-র ৬ ওভারে সিএসকের স্কোর ছিল ১ উইকেটে ৫২।

কলকাতা নাইট রাইডার্স

অষ্টম ওভারের শেষ বলে ৬১ রানে দ্বিতীয় উইকেট পড়ে চেন্নাইয়ের। ১১ বলে ১৬ রান করে বরুণের দ্বিতীয় শিকার অজিঙ্ক রাহানে। ৬৬ রানে তৃতীয়, ৬৮ রানে চতুর্থ ও ৭২ রানে পঞ্চম উইকেট পড়ে সিএসকের। ডেভন কনওয়ে ২৮ বলে ৩০, অম্বাতি রায়ুডু ৭ বলে ৪ ও মঈন আলি ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। একাদশ ওভারে রায়ুডু ও আলি সুনীল নারিনের শিকার।

ডেভন কনওয়ে

৭ থেকে ১৫ ওভারের মধ্যে চেন্নাই সুপার কিংসের চারটি উইকেট পড়ে, স্কোরবোর্ডে রান ওঠে মাত্র ৫০। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় কেকেআর বৃত্তের মধ্যে একজন ফিল্ডার বাড়াতে বাধ্য হয়। আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন নীতীশ রানা। তাঁকে শাস্তির মুখে পড়তে হবে।

স্পিনারদের দিয়ে ১১ ওভার করিয়েও কেন কেকেআর নির্ধারিত সময়ে ২০ ওভার করতে পারল না তা অবাক করেছে ধারাভাষ্যকারদের। স্লো ওভার রেটের কারণে এর আগে নীতীশ রানার ১২ লক্ষ টাকা জরিমানাও হয়েছিল। ১৯.৪ ওভারে চেন্নাই সুপার কিংসের ষষ্ঠ উইকেট পড়ে। ২৪ বলে ২০ রান করে রবীন্দ্র জাদেজা আউট হন।

শিবম দুবে

৫৩ বলে ৬৮ রানের পার্টনারশিপ গড়েন শিবম ও জাদেজা। বৈভব অরোরার বলে আউট হয়ে জাড্ডু ফিরলে চিপকের গ্যালারিতে ধোনিকে নিয়ে জয়ধ্বনির গর্জন শোনা যায়। ধোনিকে বল করার সময় প্রথম বলটি ওয়াইড করেন বৈভব। পরের বলটি দারুণ ইয়র্কার হলেও নো বল হয়। পরের ডেলিভারিটি ফ্রি হিট, ধোনি বোল্ড হয়েও বেঁচে যান।

বরুণ চক্রবর্তী নীতীশ রানা

ধোনি ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন। শিবম দুবে ৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন, ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে এবং সুনীল নারিন ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি করে উইকেট পান। শার্দুল ঠাকুর ৩ ওভারে ১৫ ও বৈভব অরোরা ৪ ওভারে ৩০ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+