IPL 2023: ফাফ-ম্যাক্সওয়েলের অর্ধশতরান, রাজস্থান রয়্যালসকে ১৭২ রানের টার্গেট দিল আরসিবি

আইপিএলে টিকে থাকতে রাজস্থান রয়্যালসকে ২০ ওভারে তুলতে হবে ১৭২ রান। জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফাফ দু প্লেসি। শুষ্ক পিচ খেলা চলাকালীন ক্রমেই মন্থর হবে ভেবে। এই ম্যাচেও আরসিবিকে ভোগাল মিডল অর্ডার।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তুলেছে ফাফ দু প্লেসির দল। দু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল অর্ধশতরান করলেন। অ্যাডাম জাম্পা ও কেএম আসিফ নিলেন ২টি করে উইকেট।

বিরাট কোহলি

প্রথম ৬ ওভারে আরসিবি কোনও উইকেট হারায়নি। ৪২ রান তোলে। সপ্তম ওভারের শেষ বলে দলের ৫০ রানের মাথায় বিরাট কোহলি আউট হন। একটি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রান করেন কোহলি। তাঁকে প্যাভিলিয়নে ফেরান কেএম আসিফ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রানের পার্টনারশিপ গড়েন ফাফ দু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল।

ফাফ দু প্লেসি

১৩.২ ওভারে ১০০ রানে পৌঁছে যায় আরসিবি। দু প্লেসি ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১৪.৫ ওভারে ১১৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫৫ রান করেন দু প্লেসি। তিনিও আসিফের শিকার। আইপিএলে এদিন চার হাজার রান পূর্ণ করলেন দু প্লেসি।

ষোড়শ ওভারের প্রথম ও তৃতীয় বলে মহীপাল লোমরর (২ বলে ১) ও দীনেশ কার্তিক (২ বলে ০)-এর উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। ১২০ রানেই দুটি উইকেট পড়ে। ম্যাক্সওয়েল হাফ সেঞ্চুরি করতে নেন ৩১টি বল। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি ৩৩ বলে ৫৪ রান করে সন্দীপ শর্মার শিকার।

গ্লেন ম্যাক্সওয়েল

১৭.৩ ওভারে আরসিবির পঞ্চম উইকেটটি পড়েছিল। শেষ ওভারে অনুজ রাওয়াত ঝড় তোলেন। তিনি ১১ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ তিনটি বলে দুটি ছয়ের পর একটি চার মারেন অনুজ। তিনি সবমিলিয়ে তিনটি চার ও ২টি ছয় মেরেছেন। আরসিবি শেষ ৫ ওভারে ৩ উইকেট হারালেও ৫১ রান তোলে।

মাইকেল ব্রেসওয়েল ৯ বলে ৯ রানে নট আউট থাকেন। ট্রেন্ট বোল্টের জায়গায় একাদশে এসে অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট পেলেন। কেএম আসিফ ৪ ওভারে ৪২ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।

রাজস্থান রয়্যালস বোলিং

সন্দীপ শর্মা ৪ ওভারে ৩১ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩৭ ও রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৩ রান দেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+