IPL 2023: আইপিএলে কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং চেন্নাইয়ের, জিতলেই শেষ চারে ধোনিরা
আইপিএলে লিগ পর্বে আজ নিজেদের শেষ হোম ম্যাচটি খেলতে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। জিতলেই ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা পাকা করে ফেলবে চারবারের চ্যাম্পিয়নরা। প্রথম সাক্ষাতে ইডেনে কেকেআরকে হারিয়েছিল ধোনি-ব্রিগেড।
আজ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কেকেআরের একাদশে একটিই পরিবর্তন।

পারস্পরিক দ্বৈরথে ২৭টি ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৮টিতে, ৯টিতে জয়ের মুখ দেখেছে কেকেআর। চিপকে ২০১২ সালের ফাইনালের পর আর চেন্নাইকে হারাতে পারেনি কলকাতা। চিপকে শেষবার এই দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। সিএসকে জিতেছিল ৭ উইকেটে। চিপকে ৯টি দ্বৈরথে সাতটিতেই জয় চেন্নাইয়ের।
🚨 Toss Update 🚨@ChennaiIPL win the toss and elect to bat first against @KKRiders.
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
Follow the match ▶️ https://t.co/d7m0BcEtvi #TATAIPL | #CSKvKKR pic.twitter.com/NCxFDhQ9J5
হোম গ্রাউন্ডে টস জিতে ব্যাট নেওয়ার কারণ জানাতে গিয়ে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, আইপিএল চলাকালীন চেন্নাইয়ের পিচের চরিত্রগত ফারাক লক্ষ্য করা যাচ্ছে। এখন তা প্রথমে ব্যাটিং করার পক্ষে সহায়ক। সতীর্থরা যেভাবে দায়িত্ব পালন করছেন তাতেও খুশি সিএসকে অধিনায়ক। ফিল্ডিংয়ে ৫ থেকে ১০ শতাংশ উন্নতি চাইছেন।

কেকেআর অধিনায়ক নীতীশ রানা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। প্রথমে ব্যাট করে স্পিন আক্রমণে বিপক্ষকে আটকে দেওয়াই তাঁর পরিকল্পনা ছিল। কেকেআরের প্লে-অফে যাওয়ার সমীকরণ অনেক যদি-কিন্তুতে দাঁড়িয়ে। বাকি দুটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টেই থামতে হবে। যা যথেষ্ট হবে না শেষ চারে যেতে। তবু ভালো খেলাই লক্ষ্য কেকেআরের।
কেকেআরের একাদশে একটিই পরিবর্তন হয়েছে। বৈভব অরোরা খেলছেন অনুকূল রায়ের জায়গায়। চেন্নাই সুপার কিংসের একাদশ অপরিবর্তিত।

চেন্নাই সুপার কিংস- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা। ইমপ্যাক্ট সাব- মাথিশা পাথিরানা, নিশান্ত সিন্ধু, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, আকাশ সিং।
কলকাতা নাইট রাইডার্স- জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুযশ শর্মা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব- অনুকূল রায়, এন জগদীশান, উমেশ যাদব, ভেঙ্কটেশ আইয়ার, লকি ফার্গুসন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications