৯ দল নিয়ে হতে পারে আইপিএল ২০২১, নিলাম নিয়ে কী আপডেট

আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, এবার ৯ দলে হতে পারে আইপিএল ২০২১, মেগা নিলাম নিয়েও জল্পনা

করোনা সংকটের মাঝেই সফলভাবে আইপিএল ২০২০ আয়োজন করে লেটার মার্কস নিয়ে পাশ করল সৌরভ গঙ্গাপাধ্যায়ের বিসিসিআই। টালমাটাল পরিস্থিতির মাঝে ভারতীয় ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব নিয়ে অনেক সাফল্য এনে দিয়েছিলেন, এবার প্রশাসক হিসেবে কঠিন সময়ের মধ্য়ে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে ক্রিকেট ফ্যানেদের মুখে চওড়া হাসি ফিরিয়ে দিলেন সৌরভ। মরুশহরে আইপিএল ২০২০ শেষ, সামনে এবার আইপিএল ২০২১-র পরিকল্পনা। সেখানেই এবার ৯ দলের টুর্নামেন্ট নিয়ে জোর জল্পনা শুরু।

আইপিএল ২০২১-এর আপডেট

আইপিএল ২০২১-এর আপডেট

সর্বভারতীয় প্রচারমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আগামী বছর ৮-এর পরিবর্তে ৯টি দলের আইপিএল ২০২১ হতে পারে। ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে আগামী বছর এপ্রিলে ভারতের মাটিতে আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআই সভাপতি আশ্বাস দিয়েছেন।

কোন শহর থেকে নতুন দল

কোন শহর থেকে নতুন দল

সূত্রের খবর আসন্ন আইপিএল ২০২১ তে গুজরাত থেকে নতুন দল খেলতে পারে। অতীতে ২০১৬-২০১৭, দুই মরসুমে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকলে পরিবর্ত হিসেবে গুজরাত লায়ন্স ও রাইজিং পুনে সুপারজায়েন্ট দল আইপিএল খেলেছে।

নিলাম নিয়ে কী আপডেট

নিলাম নিয়ে কী আপডেট

শুধু তাই নয়, আইপিএল ২০২১-এর আগে নিলাম নিয়েও বিসিসিআই পরিকল্পনা তৈরি করছে বলে জানা গিয়েছে। করোনা ধাক্কায় এবছর টুর্নামেন্ট পিছিয়ে সেপ্টেম্বরে শুরু হয়। ফলে আগামী মরসুমে এপ্রিলে টুর্নামেন্ট শুরু হলে, মাঝের কয়েক মাসের বিরতি। এই সময়ের মধ্যে পরিকল্পনা সাজিয়ে নিলাম করা কঠিন বলেই তা বাতিলের সম্ভাবনার কথা জানা গিয়েছিল। কিন্তু আইপিএল ২০২০-র দারুণ সাফল্যর পর আসন্ন মরসুমে আরও এক আইপিএল দল জুড়লে, বিসিসিআই মেগা নিলাম করা নিয়ে ভাবছে বলে জানা গিয়েছে।

 গুজরাতের মোতেরায় হতে পারে নতুন দলের হোম গ্রাউন্ড

গুজরাতের মোতেরায় হতে পারে নতুন দলের হোম গ্রাউন্ড

প্রসঙ্গত দেশের মাটিতে আইপিএল হলে, সেক্ষেত্রে গুজরাত থেকে নতুন দল খেললে পৃথিবীর সবচেয়ে বেশি আসনসংখ্যার মোতেরা স্টেডিয়াম নতুন ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+