সিডনিতেও অস্ট্রেলিয়দের কোয়ারেন্টাইনের টাকা ঢালছে সৌরভের বিসিসিআই, দায়িত্বজ্ঞানে আপ্লুত সিএ

সিডনিতেও অস্ট্রেলিয়দের কোয়ারেন্টাইনে টাকা ঢালছে সৌরভের বিসিসিআই, আপ্লুত সিএ

করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএল ফেরত অস্ট্রেলিয় ক্রিকেটারদের দেশে পাঠিয়ে দিয়েই দায়িত্ব থেকে অব্যাহতি নেয়নি বিসিসিআই। সিডনি কোয়ারেন্টাইনে থাকা প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের খরচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের কোষাগার থেকে যাচ্ছে বলে জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই মহানুভবতায় মুগ্ধ হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কী জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান

কী জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন সিইও নিক হকলে গর্বের সঙ্গে জানিয়েছেন যে সিডনিতে আইপিএল ফেরত তাঁদের দেশের ক্রিকেটারদের কোয়ারেন্টাইন খরচ বহন করছে বিসিসিআই। উল্লেখ্য প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, রিকি পন্টিং-দের বাড়ি পর্যন্ত সুস্থ শরীরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। তারই অংশ হিসেবে বিসিসিআইয়ের এই উদ্যোগ বলে জানিয়েছেন হকলে।

বিসিসিআইয়ের প্রশংসা

বিসিসিআইয়ের প্রশংসা

করোনা ভাইরাসের তীব্র আবহে যে দক্ষতার সঙ্গে বিসিসিআই তাদের ক্রিকেট ব্যক্তিত্বদের দেশে ফিরিয়েছে তাতে আপ্লুত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন সিইও নিক হকলে। জানিয়েছেন, কঠিন সময়ে ভারতীয় বোর্ড যে তৎপরতার সঙ্গে অজি ক্রিকেটারদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছেন, তা অসাধারণ। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তাঁরা সম্পূর্ণভাবে পালন করছেন বলেও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান।

অস্ট্রেলিয়ায় কামিন্স-স্মিথরা

অস্ট্রেলিয়ায় কামিন্স-স্মিথরা

কথা মতোই সোমবার সকালে সিডনি পৌঁছান ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ার ৩৮ জন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকারের দল। সরকারি বিধি নিষেধের বাধা এড়িয়ে মালদ্বীপ থেকে বিশেষ বিমানে নিজের দেশে ফিরেছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, সাইমন কাটিচ, মার্কাস স্টইনিস, মাইকেল স্ল্যাটাররা। সদ্য করোনা ভাইরাসকে হারানো মাইক হাসি একই দিনে স্বতন্ত্র বিমানে কাতার হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছান।

মানতে হবে কোয়ারেন্টাইন বিধি

মানতে হবে কোয়ারেন্টাইন বিধি

নিউ সাউথ ওয়েলস সরকারের তরফে মালদ্বীপ থেকে সিডনি পৌঁছনো ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। মালদ্বীপে বেশ কিছুদিন আইসোলেশনে থাকতে হয়েছে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের। তাই দেশে তাঁদের জন্য করোনা বিধি কিছুটা শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+