আইপিএল ২০২০-র থিম সং নিয়ে মহাবিতর্ক: জনপ্রিয় ব়্যাপারের চুরির অভিযোগ ওড়ালেন শিল্পী
আইপিএল ২০২০-র থিম সং নিয়ে মহাবিতর্ক: জনপ্রিয় ব়্যাপারের চুরির অভিযোগ ওড়ালেন শিল্পী
টুর্নামেন্ট শুরুর আগে বিতর্কে আইপিএল। করোনা হানায় এবছর আইপিএলে সবকিছু পরে হয়েছে। লিগের সূচি প্রকাশ থেকে থিম সং, সবকিছুতেই বেশ কিছুটা সময় পিছিয়েছে। এবার থিম সং প্রকাশের পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না। ফের নতুন করে সংবাদ শিরোনামে আইপিএলের থিম সং।

আইপিএলের থিম সং
গানের সুর চুরির মারাত্মক অভিযোগ উঠেছে। সম্প্রতি আইপিএলের থিম সং মুক্তি পায়। ইতিমধ্য়ে আইপিএল ২০২০-র আয়েঙ্গে হাম বাপস গানটি ফ্যানেদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। ব়্যাপ মিউজিকের তালে তালে থিম সংটি তৈরি করা হয়েছে। ফলে অল্পদিনেই এবারের আইপিএলের গানটি তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে।

গানটি নিয়ে কোথায় বিতর্ক
অ্যান্থেম প্রকাশ পাওয়ার পর থেকেই কপি রাইট ইস্যুতে বিতর্ক তুঙ্গে। থিম সংটি চুরির অভিযোগ উঠেছে। ইউটিউবে জনপ্রিয় ব়্যাপার কৃষ্ণা আইপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট তাঁর কম্পোজ করা দেখ কৌন আয়া বাপাস ইউটিউবের গানটির সঙ্গে এবারের আইপিএল আয়েঙ্গে হাম বাপস গানটি সুরের হুবহু মিল রয়েছে বল অভিযোগ এনে তিনি মামলা করে আইনি পথে মীমাংসা করবেন বলে জানান।

আইপিএলের থিং সংয়ের কম্পোজার কী জানালেন
আইপিএলের থিং সংয়ের কম্পোজার প্রণব অজয়রাও মালপে জনপ্রিয় ব়্যাপারের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। প্রতিক্রিয়ায় মালপে জানিয়েছেন, 'অভিযোগ শুনে আমি স্তম্ভিত। আমার গানটি একেবারেই অরিজিনাল। কোনও গানের থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করিনি।'

সোশ্যাল মিডিয়া কী বলছে
প্রসঙ্গত ব়্যাপার কৃষ্ণা কলের গাওয়া দেখ কৌন আয়া বাপাস গানটি তিন বছর আগে ইউটিউবে পোস্ট করা হয়েছিল। গানটি ইতিমধ্যে ৬ লক্ষ ৮১ হাজার দর্শক দেখেছেন। জানা গিয়েছে আইপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে আইনি পথে লড়তে চান কৃষ্ণা কল।












Click it and Unblock the Notifications