আইপিএল ২০২০-এর এলিমিনেটর চলাকালীনই #Thankyouvirat নিয়ে হইচই! অবসরের জল্পনা!
আইপিএল ২০২০-এর এলিমিনেটর চলাকালীনই #Thank you Virat নিয়ে কেন হইচই!
আইপিএল ২০২০-এর এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল #Thankyouvirat এবং #ThankYouKohli ট্যাগ। বিরাট কোহলিকে নিয়ে নানা ধরনের মিমও তৈরি করলেন নেটিজেনরা। কী এমন করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, যে তাঁকে নিয়ে এমন ঘটনা ঘটানো হল।

ওপেনে নেমেও ব্যর্থ বিরাট
আইপিএল ২০২০-এর এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যারন ফিঞ্চের পরিবর্তে ওপেন করতে নামেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। জেসন হোল্ডারের লেগ সাইডের দিকে বেরিয়ে যাওয়া বলে ব্যাট লাগিয়ে ফেলেন ভিকে। মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান আরসিবি অধিনায়ক।

পরপর ব্যর্থ বিরাট
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে ২৪ বলে ২৯ রান করেছিলেন বিরাট কোহলি। গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে দলকে বিপদে ফেলেছিলেন আরসিবি অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তার আগের ম্যাচে সাত বলে সাত রানের বেশি করতে পারেননি বিরাট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ১৪ বলে ৯ রানের বেশি করতে পারেন আরসিবি নেতা।
|
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল #Thankyouvirat
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬ রানে আউট হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন বিরাট কোহলি। পরপর ব্যাট হাতে ব্যর্থ হওয়া আরসিবি অধিনায়ককে নিয়ে মসকরার ঢঙে কিংবা রূপকধর্মী হিসেব #Thankyouvirat এবং #ThankYouKohli ট্যাগ নিয়ে হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বিরাটকে নিয়ে নানা ধরনের মিমও তৈরি করেন নেটিজেনরা। পক্ষান্তরে বিরাট কোহলির অবসরের জল্পনা উস্কে দেওয়া হয়।

বিরুদ্ধ মতও তৈরি হয়েছে
এক-দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার জন্য বিরাট কোহলিকে নিয়ে এমন মসকরা মেনে নিতে পারছেন না তাঁর ফ্যানরা। কিংবদন্তিকে এমনভাবে আক্রমণ করা উচিত নয় বলে রব তোলা হয়েছে।












Click it and Unblock the Notifications