আইপিএল ২০২০-এর জন্য কেকেআর ফ্যানদের শাহরুখের বার্তা, 'তু জানলে তু কৌন হ্যায়'

আইপিএল ২০২০-এর জন্য কেকেআর ফ্যানদের শাহরুখের বার্তা, 'তু জানলে তু কৌন হ্যায়'

আইপিএল ২০২০-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রচার শুরু করে দিলেন মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান। ফ্যানদের কাছে দলের ক্রিকেটারদের জন্য সমর্থন চেয়েছেন কিং খান। বললেন, 'তু জানলে তু কৌন হ্যায়'। কেকেআর ফ্যানদের জন্য স্বতন্ত্র ট্যাগও তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

#TuFanNehiToofanHai

#TuFanNehiToofanHai

আইপিএল ২০২০ শুরু মুখে ফ্যানদের কাছে থেকে সমর্থন চাইলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। কেকেআর হ্যায় তৈয়ার শীর্ষক ট্যাগের অধীনে দীনেশ কার্তিকদের জন্য গোটা মরশুম জুড়ে কান ফাটানোর চিৎকার শুনতে চেয়েছেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের #TuFanNehiToofanHai ট্যাগ।

'তু জানলে তু কৌন হ্যায়'

'তু জানলে তু কৌন হ্যায়'

শাহরুখ খান বলেছেন, আইপিএলের এই মরশুমে নাইট রাইডার্সের জন্য কেবল একটা চিৎকার ও সেলাম রাখা থাকবে। তা শুধুমাত্র ফ্যানদের জন্য বলে জানিয়েছেন কিং খান। কেকেআরের জন্য ফ্যানরা কী তা বোঝাতে গিয়ে শাহরুখ বলেছেন, 'তু জানলে তু কৌন হ্যায়'।

আমিরশাহীতে আইপিএল

আমিরশাহীতে আইপিএল

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ৫৩ দিনে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

কবে নামছে কেকেআর

কবে নামছে কেকেআর

২৩ সেপ্টেম্বর আবু ধাবিতে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দীনেশ কার্তিকের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+