আইপিএল ২০২০ : মাঝ আকাশে নতুন জার্সি প্রকাশ, হতচকিত-রোমাঞ্চিত রাজস্থানের ক্রিকেটাররা

আইপিএল ২০২০ : মাঝ আকাশে নতুন জার্সি উদ্বোধনে হতচকিত রাজস্থানের ক্রিকেটাররা

মাঝ আকাশে আইপিএল ২০২০-এর নতুন জার্সি উদ্বোধন করে চমকে দিল রাজস্থান রয়্যালস। ক্রিকেট ফ্যানরা তো বটেই দলের এই সারপ্রাইজে হতচকিত হয়ে গেলেন ক্রিকেটাররাও। স্কাই ড্রাইভিংয়ের ক্রাউন প্রিন্স ড্যানি রোমানের হাত থেকেই রাজস্থান রয়্যালসের নতুন জার্সি উদ্বোধন দেখল গোটা বিশ্ব।

আইপিএল ২০২০ : মাঝ আকাশে নতুন জার্সি প্রকাশ, হতচকিত-রোমাঞ্চিত রাজস্থানের ক্রিকেটাররা

আইপিএল ২০২০ উপলক্ষ্যে দুবাইতে সমুদ্রের ধারের এবং রয়্যাল মিরেজের ওয়ান অ্যান্ড ওনলি রিসর্টে উঠেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারার। বৃহস্পতিবার হোটেলের বাইরের বিচে ক্রিকেটারদের জড়ো হতে বলা হয়। ঠিক সেই সময়ই বিমান থেকে মাঝ আকাশে ঝাঁপ দেন স্প্যানিশ স্কাই ড্রাইভার ড্যানি রোমান। তাঁর পিঠে রাজস্থান রয়্যালসের প্রতীক লাগানো ব্যাগ। আকাশেই আটকে যায় ক্রিকেটারদের চোখ।

পাম আইল্যান্ডে বারো হাজারেরও বেশি ফুট উচ্চতায় ভাসতে ভাসতেই আকাশে রাজস্থান রয়্যালসের জার্সির রঙের ধোঁয়া নিক্ষেপ করেন জনপ্রিয় স্প্যানিশ স্কাই ডাইভার। তারপর ধীরে ধীরে ধরণী স্পর্শ করেন ড্যানি রোমান। এতক্ষণে চোখ নিচের দিকে নামে ক্রিকেটারদেরও। সমুদ্র সৈকতে একটি ব্যাগ রাখেন ড্যানি। সে ব্যাগের চেন খুলেই যেন গুপ্তধনের সন্ধান পেলেন রবিন উথাপ্পা, রিয়ান পারাগরা। হালকা গোলাপীর গায়ে নীলচে আভা মেশানো রাজস্থান রয়্যালসের নতুন জার্সি মুগ্ধ করেছে ক্রিকেটারদের।

দলের এই সারপ্রাইজে হতচকিতও হয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। রোমাঞ্চিতও হয়েছেন তাঁরা। এবার ট্রফি জেতাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাটরা। আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টের অংশ হতে পেরে উচ্ছ্বসিত হয়েছেন স্কাই ডাইভার ড্যানি রোমানও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+