আইপিএল ২০২০ : মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক
আইপিএল ২০২০ : মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক
১৯ সেপ্টেম্বর আইপিএলের প্রথম ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে জয়ের জন্য ঝাঁপাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে রোহিত শর্মাদের প্রথম একাদশ কেমন হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনে ডি কক ও ক্রিস লিন
গত বারের মতো এবারও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তথা উইকেটরক্ষক কুইন্টন ডি কক। তাঁর পার্টনার হবেন অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস লিন।

মিডিল অর্ডার
মুম্বই ইন্ডিয়ান্সের মিডিল অর্ডারকে নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে নামবেন তিনি। চার নম্বরে নামবেন সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে নামবেন বাঁ-হাতি ইশান কিষাণ।

অল-রাউন্ডার
অল-রাউন্ডার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি বর্ধন করবেন পান্ডিয়া ভাইয়েরা। ছয় নম্বরে নামবেন হার্দিক। সাত নম্বরে নামবেন ক্রুনাল। আট নম্বরে ব্যাট করতে নামবেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড।

বোলিং বিভাগ
মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের শক্তি রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications