আইপিএল ২০২০ : কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক
আইপিএল ২০২০ : কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশে নজর ফেরানো যাক
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীততে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার অন্য কারণ তথা দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২৩ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে, তা দেখে নেওয়া যাক।

ওপেনে নারিন ও ত্রিপাঠী
গত বছরের মতো এবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইনিংস শুরু করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন রাহুল ত্রিপাঠী।

মিডিল অর্ডার
কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারে প্রতিভার ছড়াছড়ি। তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন তরুণ শুভমান গিল। চার নম্বরে নামতে পারেন বাঁ-হাতি নীতীশ রানা। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান চোট পাওয়ায় তাঁর পরিবর্তে পাঁচ নম্বর স্থানে ব্যাট করতে পারেন টম ব্যান্টন। ছয় নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক তথা উইকেটরক্ষক দীনেশ কার্তিক।

অল-রাউন্ডার
অল-রাউন্ডার হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ভরসা জোগাবেন বিধ্বংসী আন্দ্রে রাসেল। সাত নম্বরে ব্যাট করতে নামার কথা তাঁর। আট নম্বরে ব্যাট হাতে নেমে কামাল করতে পারেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও।

বোলিং বিভাগ
বোলিং বিভাগে একমাত্র স্পিনার হিসেবে থাকতে পারেন কুলদীপ যাদব। খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণ। এ বছর কেকেআরের প্রথম একাদশে নিয়মিত সুযোগ পেতে পারেন কমলেশ নাগারকোটি।












Click it and Unblock the Notifications