আইপিএল ২০২০ : ২০ দিন পর পয়েন্ট তালিকার কোথায় কার অবস্থান, ওঠানামার লড়াইয়ে এগিয়ে কোন শিবির?

আইপিএল ২০২০ : ২০ দিন পর পয়েন্ট তালিকার কোথায় কার অবস্থান, ওঠানার লড়াইয়ে এগিয়ে কোন শিবির?

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া চলতি বছরের আইপিএল, ২০ দিন পার করে গিয়েছে। লিগ টেবিলে প্রতিনিয়তই ওঠানামা পরিলক্ষিত হয়েছে। কয়েকটি দল যেমন এগিয়ে রয়েছে, তেমন পিছিয়েও রয়েছে কেউ কেউ। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের অনবদ্য জয়ের পর পয়েন্ট তালিকার চিত্র এক নজরে দেখে নেওয়া যাক।

পয়েন্ট তালিকার প্রথম চার দল

পয়েন্ট তালিকার প্রথম চার দল

২০ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্টে অবস্থান করছে। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্টি তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

পয়েন্ট তালিকার শেষ চার দল

পয়েন্ট তালিকার শেষ চার দল

পাঁচ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। পাঁচ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করেছে।

সবচেয়ে বেশি রান রয়েছে কোন ব্যাটসম্যানের

সবচেয়ে বেশি রান রয়েছে কোন ব্যাটসম্যানের

একটি দুর্দান্ত শতরান সহ আইপিএল ২০২০-তে পাঁচ ম্যাচ খেলে ৩১৩ রান করে ফেলেছেন কেএল রাহুল। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। কমলা টুপি জয়ের দাবিদারও কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।

সবচেয়ে বেশি উইকেট কোন বোলারের

সবচেয়ে বেশি উইকেট কোন বোলারের

চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১২টি করে উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। এক ম্যাচ বেশি খেলে ১১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+