আইপিএল ২০২০ : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের

আইপিএল ২০২০ : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালসের। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বড় রান তাড়া করা সম্ভব বলে মনে করেন অধিনায়ক স্টিভ স্মিথ। রাতের দিকে শিশির সমস্যায় ব্যাটসম্যানরা সুবিধা পেতে পারেন বলে মনে করেন রাজস্থানের নেতা।

আইপিএল ২০২০ : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের

এই ম্যাচের আগে পাঁচটি মোকাবিলা থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থিতি স্টিভ স্মিথ। প্লে-অফের আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে রাজস্থান রয়্যালসকে। কার্যত ডু অর ডাই ম্যাচে স্মিথ শিবিরে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। অঙ্কিত রাজপুতের পরিবর্তে আজ খেলছেন ফাস্ট বোলার বরুণ অ্যারন। দলে নেওয়া হয়েছে অ্যান্ড্রু টাইকে।

পাঁচ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২০-তে দুর্দান্ত ছন্দে রয়েছে। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় রানের ব্যবধানে হারানো শ্রেয়স আইয়ার শিবিরে কোনও পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, শারজায় টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করা জন্য আমন্ত্রণ জানিয়ে ভুগেছিল কেকেআর। সেই কাহিনী আজও ঘটবে বলে মনে করেন দিল্লির ক্রিকেট প্রেমীরা।

রাজস্থান রয়্যালসের একাদশ : জোস বাটলার (উইকেটরক্ষক), যশশ্বী জয়সওয়াল, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মহিপাল লোমরোর, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, অ্যান্ড্রু টাই, বরুণ অ্যারন, কার্তিক ত্যাগী।

দিল্লি ক্যাপিটালসের একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নোরকিয়া, হর্শল প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+