আইপিএল ২০২০ : এলিমিনেটরে আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত হায়দরাবাদের

আইপিএল ২০২০ : এলিমিনেটরে আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত হায়দরাবাদের

আইপিএল ২০২০-এর এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে জেতা সহজ বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ফিল্ডার ও বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হতে পারে বলে মনে করেন হায়দরাবাদ অধিনায়ক।

আইপিএল ২০২০ : এলিমিনেটরে আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত হায়দরাবাদের

আজকের ম্যাচ যে দল জিতবে, তারা রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। যে দল হারবে, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। তার আগে চোট-আঘাতে জর্জরিত হয়েছে দুই দলই। ফলে দুই দলেই বেশকিছু পরিবর্তন করা হয়েছে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলেই আশা ক্রিকেট প্রেমীদের।

আইপিএল ২০২০-এর এলিমিনেটরে খেলতে নামার আগে দলে তিনটি পরিবর্তন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চোটগ্রস্ত জোশ ফিলিপের পরিবর্তে আজ খেলবেন অ্যারন ফিঞ্চ। উসুরু উড়ানা ও ক্রিস মরিসের পরিবর্তে আজ খেলবেন মইন আলি ও অ্যাডাম জাম্পা। অন্যদিকে চোটের কারণে আজ সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের প্রথম একাদশে নাম নেই দুর্দান্ত ফর্মে থাকা ঋদ্ধিমান সাহার। পরিবর্তে বাংলার উইকেটরক্ষক-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী খেলছেন।

আরসিবি-র প্রথম একাদশ : দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, মইন আলি, নভদীপ সাইনি, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শ্রীবৎস গোস্বামী (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+