আইপিএল ২০২০: মনীশ-ওয়ার্নারের ব্যাটে সম্মানজনক রান ছুঁড়ে দিল সানরাইজার্স

আইপিএল ২০২০: মনীশ-ওয়ার্নারের ব্যাটে সম্মানজনক রান ছুঁড়ে দিল সানরাইজার্স

ওয়ার্নার-মনীশের চওড়া ব্যাটে রাজস্থানকে সম্মানজনক টার্গেট ছুঁড়ে দিতে সফল সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে ৯৭ রান হাঁকানো জনি বেয়াস্টা (১৬ রান) এদিন দ্রুত সাজঘরে ফেরার পর ওয়ার্নার- মনীশ খেলা ধরে নেন। ব্যাটে এদিন ৪০ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মনীশ। তাঁর কাঁধে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৮ রান তুলল সানরাইজার্স। ম্যাচ জিততে রাজস্থানের টার্গেট ১৫৯ রান।

হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন ওয়ার্নার

হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন ওয়ার্নার

দুর্দান্ত খেললেও এদিন রাজস্থানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন ওয়ার্নার। সানরাইজার্স অধিনায়ক এদিন ৩৮ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। হায়দরাবাদের ওপেনারের ব্যাটে ৩টি চার ও ২টি ছক্কা এসেছে।

বিরাট যা করে দেখালেন, পারলেন না মনীশ পান্ডে

বিরাট যা করে দেখালেন, পারলেন না মনীশ পান্ডে

চলতি আইপিএলে ৩০ প্লাস রান করলেও বড় রান হাঁকাতে পারছিলেন না মনীশ। কেকেআরের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর যেন টানা কয়েক ম্যাচে হারিয়ে যাচ্ছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে ৩০ রানে ফিরে যান। এদিন অবশ্য মিডল অর্ডারে ভরসা দিলেন। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে টেনে তোলেন। কিন্তু শনিবার বিরাট যেটা পারলেন এদিন একই পরিস্থিতির সামনে দাঁড়িয়েও ম্যাচ উইনিং নট হাঁকাতে পারলেন না পান্ডে। অর্ধশতরান হাঁকিয়েই দ্রুত সাজঘরে ফেরেন। শনিবার বিরাট কোহলি ৪০ বলে ৫০ করার পর ইনিংসকে ৯০ রানে টেনে নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এই রানটাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। এদিন ৪৪ বলে ৫৪ রান হাঁকিয়ে আউট হন।

কেন উইলিয়ামসনের ইনিংস

কেন উইলিয়ামসনের ইনিংস

এদিন ফিনিশার হিসেবে সফল ইনিংস কেন উইলিয়ামসনের। ১৯ তম ওভারে জোফরা আর্চারকে ২টি ছক্কা হাঁকান উইলিয়ামসন। ওভারের প্রথম ও শেষ বলে ছক্কা হাঁকান কেন। ১২ বলে ২২ রান করেন উইলিয়ামসন।

রাজস্থানের হয়ে সফল বোলার কে

রাজস্থানের হয়ে সফল বোলার কে

রাজস্থানের হয়ে এদিন সবচেয়ে সফল জোফরা আর্চার। ৪ ওভারে আর্চার ২৫ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। ইনিংসের শেষ বলে একটি রান আউটও করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+