আইপিএল ২০২০: মরুশহরে কেকেআরের কপালে চিন্তার ভাঁজ ফেলতে ব্যাট ধরবেন ক্রিস গেইল?

আইপিএল ২০২০: কেকেআর ম্যাচে সম্ভবত মাঠে ফিরছেন গেইল, কেন সানরাইজার্স ম্যাচ খেললেন না জানালেন কুম্বলে

নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২০তে সম্ভবত ফিরতে চলেছেন ক্রিস গেইল। কিংস ইলেভেন সূত্রে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। সানরাইজার্সের বিরুদ্ধে এদিন গেইলকে দলে না রাখা নিয়ে অনেকেই অবাক হন, কিন্তু পরে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে জানান গেইল আজ দলে ছিল। শেষ মুহূর্তে পেটের সমস্যার জন্যে তিনি সরে দাঁড়িয়েছেন। এরপর কুম্বলে জুড়েছেন সুস্থ হলেই ইউনিভার্স বস ম্যাচে ফিরবেন। সেক্ষেত্রে সম্ভবত কেকেআর ম্যাচ দিয়ে পাঞ্জাব জার্সিতে আইপিএল ২০২০ তে প্রথম ম্যাচ খেলতে পারেন গেইল।

আইপিএল ২০২০: মরুশহরে কেকেআরের কপালে চিন্তার ভাঁজ ফেলতে ব্যাট ধরবেন উইনিভার্স বস?

উল্লেখ্য চলতি সপ্তাহের শনিবার আইপিএল ২০২০ অভিযানে কেকেআর আবুধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলবে। ভারতীয় সময় দুপুর ৩.৩০ মিনিট থেকে ম্যাচটি দেখা যাবে।

প্রসঙ্গত এবছর আইপিএলে এখনও পর্যন্ত গেইল কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে একটি ম্যাচেও সুযোগ পাননি। গেইলকে ছাড়া ১৩তম আইপিএলে ৬ ম্যাচ খেলে কিংস ইলেভেন পাঞ্জাব ১টি ম্যাচে জয় পয়েছে। ৫ ম্যাচ হেরে প্রীতি জিন্টার দল ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে রয়েছে। এদিন সানরাইজার্সের বিরুদ্ধে ২০২ রান তাড়া করতে নেমে লোকেশ রাহুলের দল ১৩২ রানে অলআউট হয়ে ৬৯ রানে ম্যাচ হারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+