আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, রোহিতের বিরুদ্ধে ঈর্ষনীয় বোলিং রেকর্ড নারিনের, পরিসংখ্যান
আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, রোহিত শর্মার বিরুদ্ধে ঈর্ষনীয় বোলিং রেকর্ড নারিনের, দেখুন পরিসংখ্
আবুধাবিতে আজ মুম্বই বনাম কেকেআর মহারণ। রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজ ১৩ তম আইপিএলে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২০ তে মাঠে নামার আগে মুম্বইয়ের রোহিত শর্মা বনাম কেকেআরের সুনীল নারিনের পরিসংখ্যান তুলনা করে দেখে নেওয়া যাক।

আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত রোহিত শর্মার বিরুদ্ধে ১৬ ইনিংসে বল করেছেন সুনীল নারিন। নাইটদের স্পিনার নারিনকে স্পিন ভেল্কির জন্যে মিস্ট্রি স্পিনার বা রহস্যময় স্পিনার বলা হয়। এই মিস্ট্রি স্পিনার নারিন রোহিতেকে ১৬ ইনিংসে বল করে ৬ বার আউট করেছেন। এই পরিসংখ্যান নারিন ভক্তদের মুখে হাসি ফোটাবে। সেক্ষেত্রে কেকেআরের হয়ে আজ পাওয়ার প্লেতে বল করার সুযোগ পেলে রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে সংখ্যাটি ৭ করতে চাইবেন ক্যারিবিয়ান স্পিনার।
প্রসঙ্গত আইপিএল ২০২০-র অভিযান শুরুর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত শর্মা অবশ্য বড় রান পাননি। ১০ বলে ১২ রান করে আউট হয়েছিলেন। এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিত ব্যাটে বড় রান আসে কিনা, সেটাই এখন দেখার। অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে ছন্দে ছিলেন সুনীল নারিন। ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে সিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে আইপিএলে ভালো শুরুর অপেক্ষায় নারিন।
উল্লেখ্য আমারশাহী রোহিতের দলের জয়ের রেকর্ড খুব একটা ভালো না। ছয় বছর আগে ২০১৪ সালে আমিরশাহীতে আইপিএল খেলতে এসে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে বসেছিল। এবর আমিরশাহী আইপিএল দ্বিতীয় ম্যাচ থেকে রোহিত অ্যান্ড কোম্পানি ঘুরে দাঁড়াতে পারে কিনা, দেখার।












Click it and Unblock the Notifications