আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, নাইটদের হয়ে প্রথম ম্যাচে ওপেনিংয়ে কী টম ব্যান্টন?
আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, নাইটদের হয়ে প্রথম ম্যাচে ওপেনিংয়ে কী টম ব্যান্টন?
আবুধাবিতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজ আইপিএল ২০২০তে অভিযান শুরু করছে কেকেআর। নাইটদের সমানে প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ মুম্বই। গত বছর লিগের শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হেরেছিল দীনেশরা। এবার মুম্বইকে হারিয়ে কেকেআর জয় দিয়ে ১৩ তম আইপিএল শুরু করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

নাইটদের শিবিরে এবার নেই বিধ্বংসী ওপেনার
উল্লেখ্য ২০২০ সালে আইপিএল শুরুর আগে কেকেআর দলের তারকা ওপেনার ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে। নিলামে সেই লিনকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

নাইটেদের হয়ে ওপেনিংয়ে আজ ব্যান্টন?
লিনকে ছেড়ে দেওয়ার ইংল্যান্ডের তরুণ মারকুটে ব্যাটস্যানকে টম ব্যান্টনকে নিয়েছে কেকেআর। এদিন তাঁকে দিয়েই ওপেন করাতে পারে কলকাতা নাইট রাইডার্স।

ব্যান্টন কি প্রথম ম্যাচ মাঠে নামতে পারবেন
মঙ্গলবার কলকাতা নাইট রাইজার্সের সিইও ভেঙ্কি মাইসোর নিশ্চিত করেছে ইংল্যান্ডের দুই ক্রিকেটার টম ব্যান্টন, ইয়ন মর্গ্যান ও অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স আজকের ম্যাচের জন্যে স্কোয়াডে় থাকছেন। প্রসঙ্গত ২৩ সেপ্টেম্বরই তিন ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হচ্ছে।

কী হতে পারে কেকেআরের ওপেনিং কম্বিনেশন
মনে করা হচ্ছে মুম্বইয়ের বিরুদ্ধে আজ কেকেআরের হয়ে ডান হাতি টম ব্যান্টন ও সুনীল নারিন ওপেন করতে পারেন। তিন আসতে পারেন শুভমান গিল। চারে কার্তিক ও পাঁচে আন্দ্রে রাসেল।

কেন ওপেনিংয়ে ব্যান্টনের নামার সম্ভবনা
মুম্বইয়ে হয়ে জসপ্রীত বুমরাহ ও ট্রেন্টে বোল্ট নতুন বলে শুরু করবেন। সঙ্গে জেমন প্যাটিনসন থাকছেন। মুম্বইয়ের পেস বিভাগের ত্রিমুখী এই আক্রমণ সামলাতে মারকুটে ব্যাটসম্যান হিসেবে ওপেনিংয়ে ব্যান্টনকে খেলানো হতে পারে।

একনজরে ব্যাট হাতে ব্যান্টনের সাম্প্রতিক ফর্ম
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজে বড় রান না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৭১ ও ৪৬ রান মারকাটারি ইনিংস খেলেছেন ব্যান্টন।












Click it and Unblock the Notifications