আইপিএল ২০২০ : কেকেআর বনাম পাঞ্জাব, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান, দুই দলের গেম চেঞ্জারদের চিনে নিন
আইপিএল ২০২০ : কেকেআর বনাম পাঞ্জাব, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান, দুই দলের গেম চেঞ্জারদের চিনে নিন
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শনিবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচ জিতলে লিগ তালিকার প্রথম দুই স্থানে পৌঁছে যেতে পারে দীনেশ কার্তিকের দল। অন্যদিকে প্লে-অফের আশা জিইয়ে রাখতে শনিবারের ম্যাচ জিততেই হবে কিংস ইলেভেন পাঞ্জাবকে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়ার পাশাপাশি গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি কলকাতা ও পাঞ্জাব
আইপিএলে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৭ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মাত্র আট বার জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। অর্থাৎ পাল্লা ভারী দীনেশ কার্তিকদের।

শেষ দুই ম্যাচের ফল
২০১৯ আইপিএলের দুই লিগ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ ২৮ রানে জিতেছিল কেকেআর। দ্বিতীয় ম্যাচও ৭ উইকেটে জিতেছিলেন দীনেশ কার্তিকরা। এক্ষেত্রে পাল্লা ভারী কলকাতা নাইট রাইডার্সের।

কেকেআরের গেম চেঞ্জার
ব্যাটিং : তরুণ শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল এবং ইয়ন মর্গ্যান কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বিরুদ্ধে আইপিএল ২০২০-র গুরুত্বপূর্ণ ম্যাচে এই তিন তারকাই গেম চেঞ্জার হতে পারেন।
বোলিং : কেকেআরের বোলিং বিভাগের প্রধান গেম চেঞ্জার প্যাট কামিন্স। দলে কমলেশ নাগারকোটি, শিবম মাভির মতো তরুণ ফাস্ট বোলারও রয়েছেন। স্পিনার বরুণ চক্রবর্তী স্পিনার পাঞ্জাবের বিরুদ্ধেও গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন।

কিংস ইলেভেন পাঞ্জাবের গেম চেঞ্জার
ব্যাটিং : অধিনায়ক কেএল রাহুল ও ওপেনার মায়াঙ্ক আগরওয়াল দলের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত খেলা নিকোলাস পুরান শনিবারের ম্য়াচেও গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন।
বোলিং : চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ উইকেট নিয়ে ফেলা কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার মহম্মদ শামি, কেকেআরের বিরুদ্ধেও গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন। সঙ্গে শেলডন কোটরেল, রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিনদের সাহায্য তিনি পাবেন বলেই আশা করা যায়।












Click it and Unblock the Notifications