আইপিএল ২০২০: 'দলের জন্যে নয়, নিজের জন্য রান করল!' ধোনিকে একহাত নিলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক

আইপিএল ২০২০: 'দলের জন্যে নয়, নিজের জন্য রান করল!' ধোনিকে একহাত নিলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক

দলের জন্যে নয়, রাজস্থানের বিরুদ্ধে ২১৭ রান তাড়া করতে নেমে নিজের জন্য রান করল ধোনি। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হারের পর ধোনিকে একহাত নিয়ে এমনটাই বললেন কেকেআরের হয়ে দুবার আইপিএল ট্রফি জেতা প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর।

ধোনি কত রান করেন

ধোনি কত রান করেন

২১৭ রান তাড়া করার লক্ষ্য ধোনি ২৯ রান করে অপরাজিত থাকেন। ১৭ বলে তিনটি ছক্কা হাঁকিয়ে এই রান হাঁকান মাহি। মুম্বইয়ের বিরুদ্ধে ০ রান করার পর রাজস্থানের বিরুদ্ধে রান পেলেন। কিন্তু ধোনির ব্যাটে পুরনো কোনও ঝলকই দেখা যায়নি।

শেষ ওভারে তিন ছক্কা

শেষ ওভারে তিন ছক্কা

রাজস্থানের পেসার টম কারানের বোলিংয়ের বিরুদ্ধে ম্যাচের ২০ তম ওভারে ধোনি ৩টি ছক্কা হাঁকান। এছাড়া তাঁর ইনিংসে কোনও বড় শট নেই। ফলে স্বভাবতই ৩৯ বছর বয়সী ধোনির হাটে শট ফুরিয়ে এসেছে বলে সমালোচনা শুরু হয়েছে।

মাঠের বাইরে আঁছড়ে পড়ল ছক্কা

মাঠের বাইরে আঁছড়ে পড়ল ছক্কা

ধোনির এই তিন ছক্কার মধ্যে একটি মাঠের বাইরে আঁছড়ে পড়ে। শারজার মাঠের বাইরে বল উড়ে রাস্তায় এসে পড়লে এক ক্রিকেট ফ্যান বলটি কুড়িয়ে নেন।

রান পেলেও তা দলের কাজে আসল না

রান পেলেও তা দলের কাজে আসল না

ধোনি ১৭ বলে ২৯ রান করলেও তা দলের কাজে আসেনি। একসময়ের তারকা ফিনিশার দেশের হয়ে ও চেন্নাই জার্সিতে বহু ম্যাচ ফিনিশ করে এসেছেন। মঙ্গলবার অবশ্য শুরু থেকে চালিয়ে শট না খেলার কারণেই ধোনি ব্য়ক্তিগত রান করলেও দল ম্যাচ হেরে বসল।

ধোনিকে কাঠগড়ায় তুললেন গম্ভীর

ধোনিকে কাঠগড়ায় তুললেন গম্ভীর

ধোনিকে কাঠগড়ায় তুলে গম্ভীর বলেছেন, 'ম্যাচে ধোনি নিজের জন্য রান করেছেন। দলের জন্যে নয়। ধোনির এমন ব্যাটিং দেখে অবাকই হলাম।'

ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দিলেন গম্ভীর

ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দিলেন গম্ভীর

২১৭ রানের লক্ষ্য তাড়া করার ম্যাচে চারে স্যাম কারান, পাঁচে ঋতুরাজ ও ছয়ে কেদার যাদবকে পাঠানো হয়। অধিনায়ক হিসেবে ধোনির এই বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন গম্ভীর।

কেন ধোনি সাতে?প্রশ্ন তুলছে ক্রিকেটমহল়

কেন ধোনি সাতে?প্রশ্ন তুলছে ক্রিকেটমহল়

দুশোর বেশি রান তাড়া করার ম্যাচে ধোনির মতো ফিনিশার ক্রিকেটার, কেন ঋতুরাজের মতো আইপিএলে অভিষেক হওয়ার ক্রিকেটারকে আগে পাঠালেন সেই নিয়ে গম্ভীর প্রশ্ন করেছেন। শুধু গম্ভীরই নয়,প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর থেকে ক্রিকেটবোদ্ধা সকলেই ধোনির ৭ নম্বরে ব্যাটিং করতে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+