আইপিএল ২০২০: ধাওয়ানের পঞ্চাশের পরও ভালো ফিনিশের অভাব, বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে ব্যর্থ দিল্লি

আইপিএল ২০২০: ধাওয়ানের পঞ্চাশের পরও ভালো ফিনিশের অভাব, বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে ব্যর্থ দিল্লি

আইপিএল ২০২০তে অবশেষে পাঁচ ম্যাচ পর রান পেলেন শিখর ধাওয়ান। মুম্বইয়ের বিরুদ্ধে এদিন ওপেনিংয়ে নেমে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ধাওয়ান। দিল্লি ওপেনিং ব্যাটসম্যান ৫২ বলে খেল ৬৯ রানে অপরাজিত থাকলেও ভালো ফিনিশ করতে না পারায় মুম্বইকে বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে পারল না শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি।

আইপিএল ২০২০: ধাওয়ানের পঞ্চাশের পরও ভালো ফিনিশের অভাব, বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে ব্যর্থ দিল্লি

বুমরাহ-প্যাটিনসন-বোল্টের পেস ত্রয়ী ও রাহুল-ক্রুণালের স্পিন জুটিতে ভর করে দিল্লিকে ১৬২/৪ রানে বেঁধে রাখল মুম্বই। ইনিংসে শেষ ওভার বুমরাহের ওভারে দিল্লির হয়ে ধাওয়ান ও ক্যারি ১২ রান ছিনিয়ে নেয়। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান তুলতে পারল দিল্লি। ম্যাচে মার্কাস স্টোইনিসের রান আউট অন্যতম গেম চেঞ্জিং মুহূর্ত।

মুম্বইয়ের বোলাররা কৃপণ বোলিং করে ইতিমধ্য়েই ভিত তৈরি করে দিলেন, এই ভিতে রোহিত-হার্দিক-পান্ডিয়ারা ব্যাটে ভালো ঝলক দেখিয়ে দাপটের সঙ্গে ম্যাচ জিততে পারে নাকি, দিল্লি শক্তিশালী বোলিং বড় ধাক্কা দেয়, সেটাই এখন দেখার।

দিল্লির বোলিংয়ে নিয়েও দারুণ প্রত্যাশা রয়েছে। দলে দুই দক্ষিণ আফ্রিকান পেস জুটি রাবাদা-নর্কিয়া রয়েছেন। সঙ্গে অশ্বিন ও অক্ষর স্পিন জুটিও উইকেট পাচ্ছেন। ম্যাচে দ্বিতীয় ভাগে জমজমটা লড়াইয়ে তাই রোহিত বনাম রাবাদা থেকে হার্দিক বনাম অশ্বিন লড়াই দেখছে মুখিয়ে ক্রীড়প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+