আইপিএল ২০২০: রোহিতের মাইলস্টোন ১৫০ তম ম্যাচে দিল্লিকে হারিয়ে দুরন্ত জয় মুম্বইয়ের

আইপিএল ২০২০: রোহিতের মাইলস্টোন ১৫০ তম ম্যাচে দিল্লিকে হারিয়ে দুরন্ত জয় মুম্বইয়ের

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের মাইলস্টোন ১৫০ তম ম্যাচে দিল্লিকে হারিয়ে দুরন্ত জয় উপহার দিলেন সূর্যকুমার যাদবরা। ১৬২ রান তাড়া করতে নেমে এদিন রোহিত শর্মা ৫ রান করে সাজঘরে ফেরেন। তবে তাঁর ওপেনিং সঙ্গী কুন্টন ডি'কক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিন নম্বরে নেমে সূর্যকুমারও অর্ধশতকান হাঁকান। টপ অর্ডারের দুই ক্রিকেটার ৫৩ রান করে যোগ করেন। পরে ১৫ বলে ঈশান কিশানের ২৮ রানের ক্যামিও ইনিংস। যার সুবাদে ২ বল বাকি থাকতে রান তাড়া করে জয় রোহিত অ্যান্ড কোম্পানির।

আইপিএল ২০২০: রোহিতের মাইলস্টোন ১৫০ তম ম্যাচে দিল্লিকে হারিয়ে দুরন্ত জয় মুম্বইয়ের

চলতি বছরে দিল্লি ও মুম্বই এই দুই দল ধারাবাহিকভাবে দুর্দান্ত ক্রিকেট খেলে আসছে। সেখানে আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন মুম্বই এদিন আইপিএল পয়েন্ট টেবিল ২০২০-তে এক নম্বরে থাকা দিল্লিকে হারিয়ে শীর্ষস্থানে উঠে এল। এই নিয়ে টানা চার ম্যাচে জয় মুম্বইয়ের। লিগে ৭ ম্যাচে ৫টি জয় ও ২টি হারের পর ১৪ পয়েন্টে পৌঁছল রোহিত শর্মার দল। দিল্লির হয়ে রাবাদা ২৮ রান খরচে ২টি উইকেট ও অশ্বিন, অক্ষর-স্টোইনিস ১টি করে উইকেট পেয়েছেন।

এদিন প্রথমে ব্যাট করে দিল্লি ১৬২ রান তোলে। শিখর ধাওয়ান হাফ সেঞ্চুরি করলে তাঁর রানে ফেরা এদিন দাম পেল না। ৫২ বলে ধাওয়ান ৬৯ রান হাঁকান। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ধাওয়ান অপরাজিত থেকে মাঠ ছাড়লে দিল্লি এদিন স্কোরবোর্ডে ১৫ থেকে ২০ রান কম জোড়ে। মার্কাস স্টোইনিসের গুরুত্বপূর্ণ সময় ১৩ রানে রান আউট হওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৫ রান কম জুড়তে পারায় দিল্লির হয়ে পার্থক্য তৈরি করে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+