আইপিএল ২০২০-র সেরা পাঁচ প্রতিভা, যারা ভবিষ্যতে দেশের জার্সিতে তারকা হতে পারেন

আইপিএল ২০২০-র সেরা পাঁচ প্রতিভা, যারা ভবিষ্যতে দেশের জার্সিতে তারকা হতে পারেন

শেষ হল আইপিএল ২০২০। ফাইনালে দিল্লিকে ৫ উইকেট হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা থেকে ট্রেন্ট বোল্ট, লোকেশ রাহুল থেকে বুমরাহ-রাবাদা! এই সব তারকাদের ভিড়েও ঋতুরাজ থেকে গিল, দেবদূত থেকে ঈশানদের মতো যুব ক্রিকেটাররা এবছর দাপিয়ে খেললেন। একনজরে আইপিএল ২০২০তে সেরা পাঁচ যুব ক্রিকেটার, যারা আগামী দিনে দেশের জার্সিতে সুযোগ পেতে পারেন দেখে নেওয়া যাক।

দেবদূত পড়িক্কল

দেবদূত পড়িক্কল

আইপিএলে অভিষেক মরসুমেই টুর্নামেন্টে সেরা যুব ক্রিকেটারের পুরস্কার জিতলেন পড়িক্কল। কুড়ি বছরের বাঁ-হাতি ক্রিকেটার আরসিবির জার্সিতে আইপিএল অভিষেকেই হাফ সেঞ্চুরি হাঁকান। যারপর তাঁকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে ছিল। মরসুম জুড়ে হতাশ করেননি পড়িক্কল। রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে ওপেন করতে নেমে কর্ণাটকের বাঁ-হাতি ক্রিকেটার ১৫ ম্যাচ খেলে ৪৭৩ রান হাঁকিয়েছেন। মরসুমে ব্যাট হাতে পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পড়়িক্কল। পড়িক্কলের সর্বোচ্চ সংগ্রহ ৭৪ রান।

ঈশান কিশান

ঈশান কিশান

আইপিএল ২০২০তে এবছর মুম্বইয়ের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ঈশান কিশান। ২২ বছরের বাঁ-হাতি মরসুমে ১৪ ম্যাচ খেলে ৫১৬ রান হাঁকিয়েছেন। মরসুমে সবচেয়ে বেশি ছক্কার নজির কিশানের। আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা হাঁকিয়েছেন ঈশান। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে কিশানের সর্বোচ্চ সংগ্রহ ৯৯ রান।

টি নটরাজন

টি নটরাজন

সানরাইজার্সের হয়ে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে টি-২০ সিরিজে জায়গা করে নিয়েছেন নটরাজন। অতীতে পাঞ্জাবের হয়ে ২০১৭ মরসুম খেললেও নজর কাড়তে পারেননি নটরাজন। কিন্তু এবার সানরাইজার্সের হয়ে তাঁর ইয়র্কার ব্যাটসম্যানদের হাঁটু কাঁপিয়েছে ও ক্রিকেট বিশ্লেষক ও বোদ্ধাদের মন ভরিয়েছে। আইপিএল ২০২০তে ১৬ ম্যাচ খেলে ১৬ উইকেট পেয়েছেন নটরাজন। চোখ ধাঁধানো পারফর্ম্যান্সে ভবিষ্যতে দেশের জার্সিতে তারকা হয়ে ওঠতে পারেন সানরাইজার্সের হয়ে খেলা আনক্যাপ এই ক্রিকেটার।

শুভমান গিল

শুভমান গিল

কেকেআর আইপিএলের প্লে অফ না খেলে বিদায় নিলেও শুভমান গিলের পারফর্ম্যান্স ফ্যানদের ভরসা দেবে। তাঁর স্লো স্ট্রাইক নিয়ে আলোচনা হলেও শুভমানই এবছর নাইটদের হয়ে ১৪ ম্যাচ শেষে সবচেয়ে বেশি ৪৪০ রান হাঁকান। মরসুমে ৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল।

ঋতুরাজ গাইকোয়াড়

ঋতুরাজ গাইকোয়াড়

আইপিএল ২০২০তে অভিষেকের পর বড় রান না পেলেও লিগের শেষধাপে তিন ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে নজড় কেড়েছেন চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গাইকোয়াড়। শেষ ৩ ম্যাচে আরসিবির বিরুদ্ধে অপরাজিত ৬৫, কেকেআরের বিরুদ্ধে ৭২ ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ঋতুরাজ অপরাজিত ৬২ রান হাঁকিয়েছেন। সব মিলিয়ে আইপিএল ২০২০তে ৬ ম্যাচে খেলে ঋতুরাজের সংগ্রহ ২০৪ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+