কেকেআর-রাজস্থান ম্যাচে প্রথম একাদশে থাকছে কারা! দেখুন সম্ভাব্য তালিকা

পরপর দুটো ম্যাচে জিতে রাজস্থান রয়্যালস আজ ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

পরপর দুটো ম্যাচে জিতে রাজস্থান রয়্যালস আজ ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান গত ১৩ ম্যাচে অপরাজিত। আর এই পরিসংখ্যানই আরও আত্মবিশ্বাসী করে তুলেছে রাজস্থানকে। অন্যদিকে কলকাতা চারটে ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে। এদিন যে অধিনায়ক টসে জিতবেন, তিনিই পরে ব্যাটিং করবেন। দিল্লি ম্যাচে রাজস্থানে ঝড়বৃষ্টিতে ম্যাচের সময় কমে এসেছিল। এদিনও সেরকম কিছু হলে পরে ব্যাট করা দল লাভবান হবে।

কেকেআর-রাজস্থান ম্যাচে প্রথম একাদশে থাকছে কারা! দেখুন সম্ভাব্য তালিকা

কলকাতা তাদের শেষ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৭১ রানে হারিয়ে জয় পেয়েছে। ব্যাটে-বলে দুই বিভাগেই নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলেছে। নবাগত শুভমান গিল ও শিবম মাভি দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। মাভি আগের দিন দারুণ বল করে গৌতম গম্ভীরের উইকেট নিয়েছেন। পেস বোলাররাও আগের ম্যাচে খারাপ বল করেননি। আর স্পিনাররা ফের একবার ম্যাচ জিতিয়েছেন। এছাড়া মিডল অর্ডারও আগের ম্যাচে দারুণ ভরসা জুগিয়েছে। এই অবস্থায় আজকের রাজস্থান ম্যাচে অপরিবর্তিত প্রথম একাদশ নিয়েই মাঠে নামবে কেকেআর।

কলকাতার সম্ভাব্য প্রথম একাদশ

ক্রিস লিন, সুনীল নারিন, রবীন উথাপ্পা, নীতীশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, শুভমান গিল, টম কারান, পীযূষ চাওলা, শিবম মাভি, কুলদীপ যাদব

রাজস্থান শেষ ম্যাচে আরসিবিকে হারিয়ে বড় জয় পেয়েছে। এছাড়া দিল্লিকেও হারিয়েছে। রাজস্থানের ব্যাটিং বেশ শক্তিশালী। এদিন আগের ম্যাচের মতোই চার বিদেশি ডি শর্ট, জোস বাটলার, বেন স্টোকস ও বেন লাফলিন খেলবেন। বাকী প্রথম একাদশেও সেরকম রদবদলের সম্ভাবনা নেই।

রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ

অজিঙ্ক রাহানে, ডি শর্ট, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠী, জোস বাটলার, কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়স গোপাল, ধবল কুলকার্নি, বেন লাফলিন, জয়দেব উনাদকাট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+