রাহানের রাজস্থানের বিরুদ্ধে নামছে কার্তিকের কলকাতা, কেমন হবে লড়াই, পড়ুন ম্যাচ প্রিভিউ

জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে বুধবার সম্মুখ সমরে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে বুধবার সম্মুখ সমরে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। দুটি দলই চার ম্যাচ খেলে ২টি করে জয় পেয়েছে। কলকাতা নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজস্থান পঞ্চম স্থানে রয়েছে।

রাহানের রাজস্থানের বিরুদ্ধে নামছে কার্তিকের কলকাতা, কেমন হবে লড়াই, পড়ুন ম্যাচ প্রিভিউ

অজিঙ্ক রাহানের রাজস্থান দলের ব্যাটসম্যানরা দারুণ ফর্মে রয়েছেন। রাহানে নিজে, সঙ্গে সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জোস বাটলাররা আগের ম্যাচেই আরসিবির বিরুদ্ধে ২১৭ রানের টার্গেট দেয়। যা টপকাতে পারেনি বিরাট কোহলির দল। ১৯ রানে সেই ম্যাচ বের করে নেয় রাজস্থান।

অন্যদিকে কলকাতা শেষ ম্যাচে ইডেনে অনবদ্য পারফরম্যান্স করেছে ব্যাটে বলে। বোর্ডে ২০০ রান তোলার পরে বিপক্ষ দিল্লিকে ১২৯ রানে গুড়িয়ে দিয়ে ৭১ রানে ম্যাচ জিতেছে। ব্যাটে নীতীশ রানা, আন্দ্রে রাসেলরা ও বল হাতে কুলদীপ যাদব, সুনীল নারিনরা প্রতিপক্ষকে কাঁদিয়ে ছেড়েছেন।

এই পারফরম্যান্স বজায় রেখেই কলকাতাকে রাজস্থান বধে লক্ষ্যে নামতে হবে। প্রথম একাদশে খুব একটা বদলের সম্ভাবনা নেই। রাজস্থানও আগের জয়ী একাদশই খেলাতে চাইবে। রাজস্থানকে আটকাতে গেলে কেকেআর-কে সঞ্জু স্যামসনের উইকেট আগে ফেলতে হবে। সঞ্জু এই মরশুমে ভয়ঙ্কর ফর্মে রয়েছেন। তিনি তাড়াতাড়ি আউট হয়ে গেলে রাজস্থান নিঃসন্দেহে ধাক্কা খাবে।

এছাড়া কলকাতার মিডল অর্ডারকে যেমন ভালো খেলতে হবে, তেমনই পেস বোলিং অ্যাটককেও রান আটকানো থামাতে হবে। আগের ম্যাচে শিবম মাভি দারুণ বল করেছেন। তিনি এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে কলকাতার লাভ হবে।

এছাড়া আন্দ্রে রাসেল ও মিচেল জনসনকেও বল হাতে কার্যকরী হয়ে উঠতে হবে। এই ম্যাচ কলকাতা জিতে নিতে পারলে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে। তবে ঘরের মাঠে রাজস্থানকে হারানো বেশ কঠিন কাজ। সেটাই কীভাবে করে দেখাতে পারে কলকাতা নাইট রাইডার্স, সেটাই এখন দেখার।

কার্তিকের কলকাতা

কেকেআর দল

দীনেশ কার্তিক (অধিনায়ক), পীযূষ চাওলা, টম কুরান, ক্যামেরন দেলপোর্ট, ইশাঙ্ক জাগ্গি, মিচেল জনসন, কুলদীপ যাদব, ক্রিস লিন, সুনীল নারিন, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, জেভন সার্লেস, শিবম মাভি, শুভমান গিল, রিঙ্কু সিং, রবীন উথাপ্পা, বিনয় কুমার, অপূর্ব ওয়াংখেড়ে

রাজস্থান দল

রাজস্থান দল

অজিঙ্ক রাহানে, অঙ্কিত শর্মা, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, ধবল কুলকার্নি, জোফ্রা আর্চার, ডি শর্ট, দুষ্মন্ত চামিরা, স্টুয়ার্ট বিনি, শ্রেয়স গোপাল, সুদেশন মিধুন, জয়দেব উনাদকাট, বেন লাফলিন, প্রশান্ত চোপড়া, কৃষ্ণাপ্পা গৌতম, মাহিপাল লোমরোর, যতীন সাক্সেনা, অনুরীত সিং, আর্যমান বিড়লা, জোস বাটলার, হেনরিক ক্লাসেন, জাহির খান, রাহুল ত্রিপাঠী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+