রাজস্থানকে কম রানে বেঁধে রাখলেন বোলাররা, কেকেআর এর টার্গেট ১৬১ রান
টসে জিতে বল করতে নেমে রাজস্থানকে ১৬০ রানে বেঁধে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা।
টসে জিতে বল করতে নেমে রাজস্থানকে ১৬০ রানে বেঁধে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান প্রথমে ব্যাট করে ৮ উইকেটে এই রান করল। জিততে গেলে কেকেআর-কে করতে হবে নির্ধারিত ২০ ওভারে রান ১৬১ রান।

এদিন বল হাতে শুরুতেই আক্রমণে আসেন কেকেআর এর স্পিন বোলাররা। পীযূষ চাওলা, কুলদীপ যাদব, সুনীল নারিনরা রাজস্থান ব্যাটসম্যানদের আক্রমণ করেন।
এদিন চাওলা ও কুলদীপ ফের বল হাতে অনবদ্য হয়ে উঠলেও নারিন ভালো বল করতে পারেননি। চাওলা ৪ ওভারে ১৮ রানে ১ উইকেট নেন। কুলদীপ ২৩ রানে ১ উইকেট নেন।
সেখানে নারিন একাই ৪ ওভারে ৪৮ রান দেন। তবে নারিনের ওভার ঢেকে দেন পার্ট টাইম স্পিনার নীতীশ রানা। ২ ওভার হাত ঘুরিয়ে ১১ রানে ২ উইকেট নেন। এছাড়া টম কারান ১৯ রানে ২টি উইকেট নিয়েছেন।
এদিন রাজস্থানের হয়ে রাহানে ৩৬, ডি শর্ট ৪৪ ও শেষদিকে জোস বাটলার ২৪ রান করেন। সবমিলিয়ে ৮ উইকেটে রাজস্থান ১৬০ রানে ইনিংস শেষ করে।












Click it and Unblock the Notifications