রোহিত-রাহানেদের হোটেলের পাশে ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের থাবা, জৈব সুরক্ষা নিয়ে কী আপডেট
রোহিত-রাহানেদের হোটেলের পাশে ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের থাবা, জৈব সুরক্ষা নিয়ে কী আপডেট
অজি ভূমে এবার ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের থাবা। ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে চতুর্থ টেস্টে মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া। সিরিজের ফল এখন ১-১। ফলে এই টেস্ট দিয়েই সিরিজ ফয়সলা হতে চলেছে। সিরিজ নির্ণায়ক ম্যাচ ঘিরে তাই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মঙ্গলবার ব্রিসবেনে পৌঁছেছে ভারতীয় দল। আর সেখানেই এবার করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কের পরিবেশ।

রোহিত-রাহানেদের হোটেলের পাশে ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন
এবার ব্রিসবেনে রোহিত-রাহানেরা যে হোটেলে রয়েছেন, সেই হোটেলের পাশে ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের হদিশ মিলেছে। কুইন্সল্যান্ডে এক জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ ধরা পড়েছে বলে খবর।

জৈব সুরক্ষায় কড়াকড়ি
ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের হদিশ মেলার পরই কুইন্সল্যান্ডে কড়াকড়ি শুরু। জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট দল যে হোটেলে রয়েছে, তার পাশেই গ্র্যান্ড চ্যাঞ্চেলার হোটেল। আর এই হোটেল থেকেই করোনার নতুন স্ট্রেনে একজন সংক্রমিত। যার ফলে ভারতীয় দলের টিম হোটেলে জৈব সুরক্ষা আরও কঠোর হয়েছে।

ব্রিসবেনে মাঠে বসে দর্শকরা খেলা দেখবেন
ব্রিসবেনে মাঠে বসে দর্শকরা খেলা দেখার সুবিধে পাবেন। ভারত-অস্ট্রেলিয়ার মধ্য়ে শেষ টেস্টটিতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে।

রোহিত-রাহানেদের সস্তার হোটেলে রাখা নিয়ে অভিযোগ
এর আগে ভারতীয় দলকে নিম্নমানের হোটেলে রাখা হয় বলে অভিযোগ। রুম সার্ভিসের সুবিধে নেই, পাশাপাশি হোটেলের নির্দিষ্ট ফ্লোরে ভারতীয় ক্রিকেটারদের বন্দি থাকতে বলা হয়। লিফ্ট থেকে সুইমিং পুল, জিম কোনটাই আন্তর্জাতিক মানের নয়। এই নিয়ে ক্রিকেটাররা অভিযোগ করলে, তড়িঘড়ি বিসিসিআই এই আসরে নামে। সমস্যার সমাধান করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক সমস্যা মিটতেই এবার করোনার নতুন স্ট্রেনের থাবা নিয়ে নতুন সমস্যা শুরু।












Click it and Unblock the Notifications