এমন খেলা খেলেননি! ধোনিকে টপকেও অখুশি বিরাট

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট জিতে নয়া নজির গড়লেন বিরাট কোহলি। দেশের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক এখন তিনিই। এদিন তিনি টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনির এক অনন্য রেকর্ড। এখন তিনি দেশের মাটিতেও সফলতম। ৫৯টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে এই নিয়ে ৩৫তম টেস্ট জয়ের স্বাদ পেলেন অধিনায়ক বিরাট কোহলি। ধোনির নেতৃত্বে ৬০টি টেস্টে ভারত টেস্ট জিতেছিল ২৭টি। তবে এতদিন দেশের মাটিতে ধোনি ও বিরাট দুজনেই ২১টি করে টেস্ট জিতেছিলেন। ধোনির নেতৃত্বে ভারত ৩০টি টেস্ট দেশের মাটিতে খেলে জিতেছিল ২১টিতে। দেশের মাটিতে বিরাটের নেতৃত্বে ২৯টি টেস্টের মধ্যে আজ ভারত জিতল ২২টিতে।

এমন খেলা খেলেননি! ধোনিকে টপকেও অখুশি বিরাট

গোলাপি বলে দেশের মাটিতে টানা দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েও বিরাট খুশি নন। খুশি নন দলের ব্যাটিংয়ে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শুরুতেই বললেন, এমন টেস্ট আগে খেলিনি। তবে বলতে দ্বিধা নেই দুই দলই যেভাবে ব্যাটিং করেছে তা টেস্টের উপযুক্ত নয়। আমরা ভালো পরিস্থিতিতে ছিলাম। কিন্তু সেখান থেকে দ্রুত উইকেট হারিয়ে অল আউট হয়ে গিয়েছি। ৩০টি উইকেটের মধ্যে ২১টি উইকেটই পড়েছে সোজা বলে। দুই দলের মধ্যে ফারাক গড়ে দিয়েছেন বোলাররা। ফলে আমাদের ব্যাটিংয়ের খামতি মিটিয়ে নিতে হবে। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

৪ মার্চ থেকে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। বিরাট বললেন, এই টেস্টে সব কিছুই হলো খুব তাড়াতাড়ি। টেস্ট দুই দিনে শেষ হওয়ায় ঠাসা ক্রীড়াসূচির মধ্যে তিন দিনের অতিরিক্ত বিশ্রাম পেয়ে ভালোই লাগছে। শততম টেস্টে ইশান্ত শর্মা ও ঘরের মাঠে জশপ্রীত বুমরাহকে বেশি বল করাতে পারেনি অধিনায়ক বিরাট। ওয়াশিংটন সুন্দরকেও প্রথম ইনিংসে বল করাতে পারেননি। ভারত অধিনায়ক মজা করে বলেন, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন যেভাবে বোলিং করেছেন তাতেই ওঁদের বেশি বল করানো সম্ভব হলো না। সুন্দর তবু ভাগ্যবান দ্বিতীয় ইনিংসে তিন বল করে একটি উইকেট তুলে নিতে পেরেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+