চোটে জর্জরিত ভাঙাচোরা ভারতের সামনে অস্ট্রেলিয়া, ব্রিসবেনে পাল্লা ভারী কোন শিবিরের? কেমন হবে ম্যাচ?

চোটে জর্জরিত ভাঙাচোরা ভারতের সামনে অস্ট্রেলিয়া, ব্রিসবেনে পাল্লা ভারী কোন শিবিরের? কেমন হবে ম্যাচ?

চোট-আঘাতে জর্জরিত ভারত ব্রিসবেনে যেনতেন-প্রকারেণ জয় হাসিল করতে চাইছে। যদিও কাজটা কঠিন। কারণ সিংহের গুহা গাব্বায় যে তারাই রাজা, তা অতীতে একাধিক বার প্রমাণ করেছে অস্ট্রেলিয়া। তবু দলটির নাম যখন ভারত, তখন কাঁটায় কাঁটায় প্রতিদ্বন্দ্বিতা আশা করাই যায়। সেই আবহে দেখে নেওয়া যাক শক্তিতে এগিয়ে কোন দল। কোন দলের দুর্বলতা কোথায়, তাও জেনে নেওয়া যাাক।

ভারতের শক্তি ও দুর্বলতা

ভারতের শক্তি ও দুর্বলতা

শক্তি : চোট সারিয়ে সিডনি টেস্টে ভারতীয় দলে ফেরা রোহিত শর্মা ছন্দে রয়েছেন। জাতীয় দলের হয়ে মাত্র দুটি টেস্ট খেলেই ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন শুভমান গিল। সিডনিতে একটি অর্ধশতরানও এসেছে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনারের ব্যাট থেকে। ব্যাট হাতে ছন্দে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানে ও তাঁর সতীর্থ চেতেশ্বর পূজারাও। ফলে ব্যাটিং বিভাগের ইন ফর্ম টপ অর্ডার টিম ইন্ডিয়ার শক্তি বলা চলে।

দুর্বলতা : চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে গিয়েছেন একের পর এক ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় রয়েছে মহম্মদ শামি, উমেশ যাদব, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হনুম বিহারী, জসপ্রীত বুমরাহের নাম। যার জেরে ব্রিসবেন টেস্টে কিছুটা হলেও ব্যাটফুটে রয়েছে ভারত। ব্রিসবেন টেস্টের আগে বোলিং বিভাগ সাজাতে হিমশিম খেতে হচ্ছে রবি শাস্ত্রীদের।

অস্ট্রেলিয়ার শক্তি ও দুর্বলতা

অস্ট্রেলিয়ার শক্তি ও দুর্বলতা

শক্তি : ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের ফর্ম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম শক্তি। ছন্দে রয়েছেন অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স এবং জোশ হ্য়াজেলউডও।

দুর্বলতা : ছন্দে নেই চোট সারিয়ে বাইশ গজে ফেরা ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগের মিডিল অর্ডার ততটা পোক্ত নয়। অন্যদিকে সিডনি টেস্টে অধিনায়ক টিম পেইনের পারফরম্যান্স অস্ট্রেলিয়া শিবিরের চিন্তা বাড়িয়েছে।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

১৯৮৮ সাল থেকে ব্রিসবেনে কোনও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০১৪ সালের ডিসেম্বরে গাব্বায় শেষ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট। ৪ উইকেটে ম্যাচ হেরেছিলেন এমএস ধোনির দল। পরিসংখ্যানের নিরিখে অজি শিবিরের পাল্লা ভারী থাকলেও শক্তির বিচারে দুই দল যে প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ত বলা যায়।

কখন শুরু, কোথায় দেখা যাবে

কখন শুরু, কোথায় দেখা যাবে

আগামী ১৫ জানুয়ারি ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। সোনি সিক্সে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি-হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+