অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে সিরিজ ২-১ করল ভারত

LIVE হোয়াইটওয়াশ রক্ষার ম্যাচে আজ ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ে ম্যাচে মুখোমুখি ভারত

সিডনির আতঙ্ক ফিরবে, নাকি ক্যানবেরা ভারতীয় দলের নতুন সূর্যোদয়! সিরিজ ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে আজ ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে মাঠে নামল ভারত। সিডনিতে রানের পাহাড় খরচের কারণে দুই ম্যাচেই হেরে বসতে হয়েছিল। যারপর ভারতীয় বোলিং এবং বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে তুমুল সমালোচনা শুরু। শেষ ম্যাচে প্রত্যাঘাত দিয়ে মেন ইন ব্লু জয়ের ছন্দে ফিরতে পারে কিনা,সেটাই এখন দেখার। সেই সঙ্গে অধিনায়ক কোহলি কোন পথে দলকে জয়ের সরণীতে ফেরাতে পারেন তাকিয়ে ক্রিকেটদুনিয়া। টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত।

LIVE আউট ম্যাক্সওয়েল, ভারতকে ম্যাচে ফেরালেন বুমরাহ

Dec 02, 2020, 5:02 pm IST

শেষ পর্য়ন্ত অস্ট্রেলিয়াকে ২৮৯ রানে অলআউট করে ১৩ রানে তৃতীয় ওডিআই জিতে ২-১ সিরিজ শেষ করল ভারত।
Dec 02, 2020, 4:54 pm IST

শেষ ওভারে ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫ রান। ভারতের হয়ে বল করবেন জসপ্রীত বুমরাহ
Dec 02, 2020, 4:45 pm IST

ফের উইকেটের পতন, আউট অ্যাস্টন আগার। ৪৮ তম ওভারে বোলিংয়ে এসেই আগারকে আউট করলেন নটরাজন।
Dec 02, 2020, 4:44 pm IST

২ বলে দুই উইকেট! অজিদের বিরুদ্ধে কামব্যাক ভারতের
Dec 02, 2020, 4:29 pm IST

ম্যাক্সওয়েলকে ৫৯ রানে বোল্ড করলেন বুমরাহ। ফের ম্যাচে ফিরল ভারত।
Dec 02, 2020, 4:29 pm IST

আউট ম্যাক্সওয়েল, ভারতকে ম্যাচে ফেরালেন বুমরাহ
Dec 02, 2020, 4:25 pm IST

শেষ ৬ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৩৯ রান প্রয়োজন।
Dec 02, 2020, 4:16 pm IST

৩১ বল খেলে ৩টি ছক্কা ও ২টি চার হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। পৌঁছলেন ৪৫ রানে।
Dec 02, 2020, 4:15 pm IST

বিধ্বংসী খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৩ তম ওভারে কুলদীপকে ছক্কা হাঁকালনে ম্যাক্সওয়েল।
Dec 02, 2020, 4:00 pm IST

অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে ৬৬ বলে ৯০ রান করতে হবে।
Dec 02, 2020, 3:59 pm IST

৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে।
Dec 02, 2020, 3:58 pm IST

অজিদের বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটসম্যান ৪২ বলে ৩৮ রান হাঁকিয়ে আউট হন।
Dec 02, 2020, 3:57 pm IST

আউট অ্যালেক্স ক্যারি। ম্যাক্সওয়েলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়লেন ক্যারি।
Dec 02, 2020, 3:40 pm IST

৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৮৩/৫। অজিদের হয়ে ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি।
Dec 02, 2020, 3:19 pm IST

৩১ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৫৯ রান হাঁকিয়েছে।
Dec 02, 2020, 3:19 pm IST

২৭ বলে ২১ রান হাঁকিয়ে আউট ক্যামেরন গ্রিন। এদিন অস্ট্রেলিয়ার হয়ে এই বোলিং অলরাউন্ডার অভিষেক করেন। কুলদীপের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে গ্রিন আউট হন।
Dec 02, 2020, 3:18 pm IST

অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন, চালকের আসনে ভারত
Dec 02, 2020, 3:03 pm IST

৭৫ রান হাঁকিয়ে আউট ফিঞ্চ, অজিদের চতুর্থ উইকেটের পতন।
Dec 02, 2020, 3:02 pm IST

অবশেষে আউট ফিঞ্চ! জাদেজার বোলিংয়ের শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট ফিঞ্চ
Dec 02, 2020, 2:49 pm IST

ফিঞ্চের ক্যাচ ফেললেও শার্দুলের বোলিংয়ে দুরন্ত ক্যাচে হেনরিকসকে সাজঘরে ফেরালেন ধাওয়ান।
Dec 02, 2020, 2:48 pm IST

২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১১৮ রান হাঁকিয়েছে।
Dec 02, 2020, 2:46 pm IST

অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। আউট মসেস হেনরিকস। ৩১ বলে ২২ রান হাঁকিয়ে আউট হেনরিকস।
Dec 02, 2020, 2:40 pm IST

৬১ বলে এদিন হাফ সেঞ্চুরি হাঁকালেন ফিঞ্চ। ওডিআই কেরিয়ারে এটি ফিঞ্চের ২৯ তম হাফ সেঞ্চুরি।
Dec 02, 2020, 2:38 pm IST

স্মিথের আউটের পর হাল ধরলেন ফিঞ্চ, অর্ধশতরান হাঁকিয়ে ছুটছেন অজি অধিনায়ক
Dec 02, 2020, 2:20 pm IST

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৭ ও হেনরিকস ১৩ রানে ব্যাটিং করছেন।
Dec 02, 2020, 2:19 pm IST

১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৭২ রান তুলেছে।
Dec 02, 2020, 2:03 pm IST

সিডনি পর পর দুই ম্যাচে ১০৫ ও ১০৪ রান হাঁকানোর পর আজ ৭ রানে আউট স্টিভ স্মিথ।
Dec 02, 2020, 2:01 pm IST

আউট স্মিথ! ৭ রানে আউট স্টিভ স্মিথ! শার্দুল ঠাকুরের বলে লেগ সাইডে মারতে গিয়ে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্মিথ
Dec 02, 2020, 1:59 pm IST

১১ ওভার শেষে ১টি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৫৬ রান তুলেছে।
Dec 02, 2020, 1:52 pm IST

কতটা ভারী পড়তে পারে ফিঞ্চের জীবনদান, সেটাই এখন প্রশ্ন
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+