দিন রাতের টেস্ট হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের বাইরে ইংল্যান্ড, লক্ষ্যের আরও কাছে ভারত

দিন রাতের টেস্ট হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের বাইরে ইংল্যান্ড, লক্ষ্যের কাছে ভারত

আহমেদাবাদে দিন রাতের টেস্ট হেরে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। অন্যদিকে প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করার থেকে আর একধাপ দূরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্রমতালিকার কোথায় অবস্থান করছে টিম ইন্ডিয়া, তা দেখে নেওয়া যাক।

কোথায় দাঁড়িয়ে ভারত

কোথায় দাঁড়িয়ে ভারত

আহমেদাবাদে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম স্থানে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। ৪৯০ পয়েন্টের পাশাপাশি বিরাট কোহলি শিবিরের ঝুলিতে রয়েছে পয়েন্টের ৭১ শতাংশ হার। ২-১ ব্যবধানে চলতি সিরিজ জিতলেই প্রতিযোগিতার ফাইনাল খেলার ছাড়পত্র পাবে ভারত। সেক্ষেত্রে লর্ডসে বিরাটদের মোকাবিলা হবে নিউজিল্যান্ডের সঙ্গে। যারা ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় এবং চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

তৃতীয় এবং চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩৩২ পয়েন্ট ও ৬৯.২ শতাংশ পয়েন্টের হার রয়েছে টিম পেইন শিবিরের ঝুলিতে। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪৪২। পয়েন্টের শতকরা হার ৬৪.১ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতকে তাদেরই মাটিতে অন্তত ২-১ ফলাফলে সিরিজ হারাতে হতো জো রুটদের। তা না হওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলে আবার প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া।

তালিকায় আর কে কোথায়

তালিকায় আর কে কোথায়

তালিকার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অষ্টম ও নবম স্থানে অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

ভারতের দুর্দান্ত জয়

ভারতের দুর্দান্ত জয়

আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্ট ১০ উইকেটে জিতেছে ভারত। ম্যাচে ১১ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। অন্যদিকে এই ম্যাচের হাত ধরে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মালিক হয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+