টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিল্লির, দুই দলেই রয়েছে চমক
প্লে-অফের টিকিট নিশ্চিত করতে আজ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় নামছে মুম্বই ইন্ডিয়ান্স।
প্লে-অফের টিকিট নিশ্চিত করতে আজ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে দিল্লিকে হারিয়ে দিতে পারলেই ১৪ পয়েন্ট নিয়ে ২০১৮ আইপিএলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমেই ধাক্কা খেল মুম্বই। টসে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
এদিন প্রথম একাদশে একটি পরিবর্তন করেছেন শ্রেয়াস। দিল্লির প্রথম একাদশে সুযোগ পয়েছেন লিয়াম প্যাঙ্কিট।
অন্য দিকে, দিল্লির মতোই নিজেদের দলেও পরিবর্তন এনেছেন রোহিত শর্মা। মিচেল ম্যাকলানেঘানের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান।
লিগের অন্যতম দুর্বল দল দিল্লির বিরুদ্ধে ম্যাচ হলেও ম্যাচটা কঠিন হবে মুম্বইয়ের জন্য। কারণ গত ম্যাচে চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। পাশাপাশি দিল্লি ডেয়ারডেভিলসের কাছে এই ম্যাচ সম্মানরক্ষার। সম্মানরক্ষার লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাইবেই এই তরুণ ব্রিগেড।
এক ঝলকে দেখে নিন কারা সুযোগ পেলেন দুই দলে:
দিল্লি ডেয়ারডেভিলস:
পৃথ্বী শ, শ্রেয়াস আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, হর্ষল পটেল, অভিষেক শর্মা, অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট, লিয়াম প্লাঙ্কিট, সন্দীপ লামিচানে
মুম্বই ইন্ডিয়ান্স:
সূর্যকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিষান, রোহিত শর্মা, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কিরন পোলার্ড, বেন কার্টিং, যশপ্রীত বুমরা, ময়াঙ্ক মারকান্ডে, মুস্তাফিজুর রহমান
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications