Sourav Ganguly: মালদহের সৌন্দর্যে মুগ্ধ মহারাজ, ঠাসা কর্মসূচির মধ্যেই সৌরভকে ঘিরে জনপ্লাবন
কয়েক ঘণ্টার ঝটিকা সফরে মালদহ ঘুরে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গের একাধিক জেলা চষে বেড়াচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কয়েকদিন আগেই চন্দননগরে এসেছিলেন। বৃহস্পতিবার তার উত্তরবঙ্গ সফর ছিল। সাত সকালে বন্দে ভারত ট্রেন ধরে মালদহে পৌঁছান মহারাজ সকাল ১০.৩০ মিনিটের কাছাকাছি সময়। কয়েক ঘণ্টা মালদহে ছিলেন। ঠাসা কর্মসূচিতে অংশ নিলেন। সন্ধ্যোর পর বন্দে ভারত ট্রেন চেপেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মহারাজ।
মাত্র কয়েক ঘণ্টর সফর সূচিতে মহারাজকে ঘিরে মালদহবাসীর উন্মাদনা ছিল তুঙ্গে। দীর্ঘদিন পর ট্রেনে সফর করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে ২০১৭ সালে বালুরঘাটে ট্রেনে গিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার আবার ট্রেনে সফর করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার সঙ্গে ছিলেন সিএবির এক ঝাঁক কর্মকর্তা। আসলে কয়েক মাস পরেই সিএতে নির্বাচন এখন থেকেই ঘুটি সাজানোর শুরু হয়ে গিয়েছে। জেলা স্তরের সংযোগকে আরও নিবিড় করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এবার তিনি নিজেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে খবর, এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের মালদহ সফর। একদিকে যেমন সিএবির এক ঝাঁক কর্মকর্তারা ছিলেন তেমনই বাল্যবন্ধু সঞ্জয় দাস ছিলেন সৌরভের ছায়া সঙ্গী হিসাবে। মালদহ টাউন স্টেশনে নেওয়ার পরই তাঁকে রাজকীয়ভাবে সংবর্ধনা জানানো হয়। মহারাজকে দেখতে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এদিন মালদহে একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়য প্রয়াত জগমোহন ডালমিয়া নামাঙ্কিত এই ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে । প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের পরে সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাট হাতে নামলেন।
সৌরভ বলেন, সিএবি সব সময় জেলাগুলিকে সহযোগিতা করার প্রয়াস বজায় রাখে আমি এখানকার কর্মকর্তাদের বলব শুধুমাত্র ক্রিকেট নয় একই সঙ্গে ফুটবল এবং অন্যান্য খেলাধুলাতে জোর দিতে। এখানে অনেকেই আছেন যারা খেলাধুলার সঙ্গে নিবিড়ভাবে জড়িত । আমি এই প্রথমবার মালদায় এলাম খুব সুন্দর একটা সাজানো গোছানো শহর। আমি এর আগে কখনো মালদহে আসিনি। এরপর সৌরভ দুপুরে মালদহ কলেজের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেন।
পুরাতন মালদার সাহাপুরের বি এম গ্রান্ড হোটেলে পৌঁছান। তাঁকে স্বাগত জানাতে ঢল নামে ক্রিকেটপ্রেমীদের এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ একাধিক ক্রিকেট প্রেমীরা উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications