টেস্ট ফর্ম্যাটের সেরা স্পেল ইংল্যান্ড ব্যাটসম্যান রুটের, কী বলছে পরিসংখ্যান

টেস্ট ফর্ম্যাটের সেরা স্পেল ইংল্যান্ড ব্যাটসম্যান রুট, কী বলছে পরিসংখ্যান

ব্যাট হাতে একের পর এক নজির গড়ে চলা জো রুট এবার বল হাতে কামাল করলেন। বিশ্বের প্রথম স্পিনার হিসেবে টেস্টে এক অনন্য নজির গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক। টপকে গেলেন রথী-মহারথীদের। কী এমন করে দেখালেন রুট, যার জন্য এত হইচই, তা পরিসংখ্যানে দেখে নেওয়া যাক।

ভারতের বিরুদ্ধে ৫ উইকেট

ভারতের বিরুদ্ধে ৫ উইকেট

ভারতের বিরুদ্ধে আহমেদাবাদের দিন রাতের টেস্টে বল হাতে কামাল করলেন জো রুট। দলের বিশেষজ্ঞ স্পিনার জ্যাক লিচকে পিছনে ফেলে পাঁচ জন ভারতীয় ব্যাটসম্যানকে আউট করলেন ইংল্যান্ডের অধিনায়ক। মাত্র আট রান দিয়ে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ, স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরাহকে সাজঘরে ফিরিয়েছেন রুট।

সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট

সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট

আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন জো রুট। এর আগে বিশ্বের অন্য কোনও স্পিনার এত কম রান দিয়ে পাঁচ উইকেট নিতে পারেননি। ফলে ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছেন রুট।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

টেস্টে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট নেওয়া স্পিনারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার টিম মে। ১৯৯২-১৯৯৩ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্টে ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক ২০০৪-২০০৫ মরসুমে ভারতের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই

আহমেদাবাদের দিন রাতের টেস্টের প্রথম ইনিংসে ১১২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুতেই পরপর উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছেন ভারতের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+