আইএসএলের আগে লিভারপুল গ্রেটকে কোচ করে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের, দল ঘোষণা শীঘ্র

আইএসএলের আগে লিভারপুল গ্রেটকে কোচ করে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের

একদিকে এটিকে মোহনবাগান যখন বেছে বেছে ফুটবলারদের সই করিয়ে ভিত শক্ত করছে, ঠিক তখনই আইএসএলের ঠিক আগে লিভারপুল গ্রেটকে হেড কোচ নির্বাচন করে মাস্টারস্ট্রোক খেলল ইস্টবেঙ্গেল। কিংবদন্তি রবি ফোউলারের সঙ্গে চুক্তিবদ্ধ হল লাল-হলুদ। যা বড় পদক্ষেপ বলেই বিশ্বাস ইস্টবেঙ্গল ফ্যানদের। খুব শীঘ্র দলও ঘোষণা করতে চলেছে লাল-হলুদ।

আইএসএলের আগে লিভারপুল গ্রেটকে কোচ করে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের, দল ঘোষণা শীঘ্র

শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের মালিক হরি মোহন বাঙ্গুর জানিয়েছেন, লিভারপুল গ্রেট রবি ফোউলারের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছেন রবি। পারফরম্যান্সের নিরিখে দুই বছর পর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন ক্লাবের মালিক হরি মোহন বাঙ্গুর।

অন্যান্য দলের থেকে দেরিতে আইএসএল অভিযান শুরু করতে চলা ইস্টবেঙ্গল ফুটবলাররা প্রস্তুতি সারবেন গোয়াতে। আগামী সপ্তাহে সেখানেই নতুন হেড কোচ দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছেন লাল-হলুদের মালিক হরি মোহন বাঙ্গুর।

হবে না হবে না করেও আইএসএল খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। এই টানাপোড়েনে লাল-হলুদের প্রস্তুতি শুরু হতে কিছুটা হলেও দেরি হয়েছে বলে জানিয়েছেন মালিক বাঙ্গুর। সে কারণে আইএসএলে অংশ নিতে চলা অন্যান্য দলগুলি যে ইস্টবেঙ্গলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে, তাও মেনে নিয়েছেন হরি মোহন। তবে লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও তাঁরা রাজি নন বলে জানিয়েছেন লাল-হলুদের সর্বেসর্বা। সেই মতো দল সাজানো হবে বলেও তিনি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+