আইপিএল ২০২০-এর মাঝ মরশুম ট্রান্সফারের দিন, নিয়ম এবং ক্রিকেটারের যোগ্যতা জেনে নেওয়া যাক

আইপিএল ২০২০-এর মাঝ মরশুম ট্রান্সফারের দিন, নিয়ম এবং ক্রিকেটারের যোগ্যতা জেনে নেওয়া যাক

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হওয়া আইপিএল ২০২০ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। আট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। ইতিমধ্যে পয়েন্ট তালিকায় বিস্তর ওঠানামা পরিলক্ষিত হয়েছে। তারই মধ্যে আইপিএল ২০২০-এর মাঝ মরশুম ট্রান্সফাররের প্রক্রিয়াও চালু হতে চলেছে। জেনে নেওয়া যাক তার দিন, নিয়ম ও অন্যান্য তথ্য।

মাঝ মরশুম ট্রান্সফার কী?

মাঝ মরশুম ট্রান্সফার কী?

আইপিএলের আট দল একে অপরের সঙ্গে ক্রিকেটার অদল-বদল করতে পারবে। জাতীয় দলে খেলা বা না খেলা ক্রিকেটাররা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে বিসিসিআই সূত্রে খবর। তবে চলতি আইপিএলের নিলামের পর অবশিষ্ট তহবিল এই প্রক্রিয়ার জন্য ব্যবহার করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলি।

কোন ক্রিকেটাররা অংশ নিতে পারবেন

কোন ক্রিকেটাররা অংশ নিতে পারবেন

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত দুই কিংবা তার কম ম্যাচ খেলা যে কোনও দলের ক্রিকেটার এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে বিসিসিআই।

মাঝ মরশুম ট্রান্সফার উইন্ডো খুলছে কবে

মাঝ মরশুম ট্রান্সফার উইন্ডো খুলছে কবে

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০-এর মাঝ মরশুম ট্রান্সফারের প্রক্রিয়া। লিগ পর্যায়ে ১৪টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। সবকটি দলের সাতটি করে ম্যাচ খেলা হয়ে গেলে, ক্রিকেটার অদল-বদলের প্রক্রিয়া শুরু হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

সবকটি দলই অংশ নেবে

সবকটি দলই অংশ নেবে

এখনও পর্যন্ত যা খবর, আইপিএল ২০২০-তে অংশ নেওয়া আটটি দলই এই ট্রান্সফার প্রক্রিয়ায় যোগ দেবে। কার লাভ হবে আর কে লোকসানে থাকবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+