ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা পাঁচ বোলিং পারফরম্যান্সে এ প্রজন্মের দুই ক্রিকেটার

ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা পাঁচ বোলিং পারফরম্যান্সে এ প্রজন্মের দুই ক্রিকেটার

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে ব্যাট ও বলের জোরদার মোকাবিলা শুরু হতে চলেছে। ভারতের শক্তিশালী ব্যাটিং বিভাগের বিরুদ্ধে ইংল্যান্ডের বোলিং বিভাগ কী ফুল ফোটায়, সেদিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। তবে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্টে ভারতের দুর্দান্ত কিছু বোলিং পারফরম্যান্সও রয়েছে। সেগুলি দেখে নেওয়া যাক।

চেতন শর্মা

চেতন শর্মা

১৯৮৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দলে। ম্যাচের প্রথম ইনিংসে ৬৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন প্রাক্তন ফাস্ট বোলার। ওই ম্যাচ ৫ উইকেটে জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

তালিকায় রয়েছেন এ প্রজন্মের অন্যতম সেরা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২০১৬ সালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি। ম্যাচ এক ইনিংস ও ৭৫ রানে জিতেছিল টিম ইন্ডিয়া।

ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা

২০১৪ সালের ইংল্যান্ড সফরের ব্যর্থতা ভুলতে চাইবে ভারতীয় ক্রিকেটার। তবু ওই টেস্ট সিরিজেই বল হাতে জ্বলে উঠেছিলেন টিম ইন্ডিয়ার ইশান্ত শর্মা। লর্ডসে হওয়া এক ম্যাচের চতুর্থ ইনিংসে ৭৪ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার।

ভগবত চন্দ্রশেখর

ভগবত চন্দ্রশেখর

ভারতের প্রাক্তন স্পিনার ভগবত চন্দ্রেশখর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭১ সালের এক টেস্টে ৩৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। তৃতীয় ইনিংসে কিংবদন্তির এমন বোলিংয়ের সৌজন্যে ম্যাচও জিতেছিল ভারত।

ভিনু মানকড়

ভিনু মানকড়

১৯৫২ সালে চেন্নাইয়ে গুরুত্বপূর্ণ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন গ্রেট ভিনু মানকড়। ম্যাচ এক ইনিংস ও ৮ রানে জিতেছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+