কিংবদন্তি লক্ষ্মণের নজরদারিতে মুস্তাক আলির প্রস্তুতি শুরু বাংলার
কিংবদন্তি লক্ষ্মণের নজরদারিতে মুস্তাক আলির প্রস্তুতি শুরু বাংলার
সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রস্তুতি শুরু করে দিল বাংলা ক্রিকেট দল। কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে বৃহস্পতিবার থেকেই নেটে ব্যাটিং অনুশীলন শুরু করে দিলেন অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদরা। একই সঙ্গে নেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলা ক্রিকেট দলের বোলাররাও।

শক্ত গ্রুপে বাংলা
সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট জোনের বি গ্রুপে রয়েছে বাংলা। ওই গ্রুপের অন্যান্য দলগুলি হল ওড়িশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম এবং হায়দরবাদ। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা ধরে নিয়েই এগোচ্ছে বাংলা ক্রিকেট দল।

কবে এবং কোথায় খেলা
ঘরের মাঠ অর্থাৎ ইডেন গাডেন্সেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজেদের লিগের ম্যাচগুলি খেলবে বাংলা ক্রিকেট দল। ২০২১ সালের ১০ জানুয়ারি থেকে এই বি গ্রুপের ম্যাচ শুরু হবে বলে জানানো হয়েছে।

লক্ষ্মণের নজরদারিতে
বৃহস্পতিবারই সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা ক্রিকেট দল। কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণের নজরদারিতে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, অভিমণ্যু ইশ্বরণরা। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবে থাকায় এখনই বাংলা দলের অনুশীলনে যোগ দিতে পারছেন না ফাস্ট বোলার ইশান পোড়েল।

কোন মাঠে নক আউট
২০২১ সালের ২৬ ও ২৭ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি হবে সেমিফাইনাল। ৩১ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে সবকটি নক আউট ম্যাচ হবে বলে জানিয়েছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications