ভারতীয় নির্বাচকদের নাম চূড়ান্ত করতে ইন্টারভিউ সম্পন্ন, কোন ১৩ জন দৌড়ে রয়েছেন?
ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হতে চেয়ে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে থেকে ঝাড়াই-বাছাই করে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ এই ১৩ জনের ইন্টারভিউ নিল বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। ইন্টারভিউ যাঁরা দিলেন তাঁদের মধ্যে রয়েছেন বিদায়ী নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা এবং বিদায়ী নির্বাচক হরবিন্দর সিং।

শোনা যাচ্ছিল, পরবর্তী নির্বাচকমণ্ডলীর প্রধান হতে পারেন প্রাক্তন ভারতীয় পেসার ও কোচ বেঙ্কটেশ প্রসাদ। কিন্তু বোর্ডসূত্রে খবর প্রসাদকে ইন্টারভিউয়ের জন্য ডাকাই হয়নি। চেতন ও হরবিন্দর ছাড়াও যাঁরা এদিন ইন্টারভিউ দিলেন তাঁরা হলেন অময় খুরাসিয়া, অজয় রাতরা, শিবসুন্দর দাস, এ শরৎ ও কনর উইলিয়ামস।
নির্বাচক পদে আবেদন করতে বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করেছিল নভেম্বরে। বেঙ্কটেশ প্রসাদ, নয়ন মোঙ্গিয়া, মনিন্দর সিং, সুব্রত বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই আবেদন করেছিলেন। ভারতের বর্তমান নির্বাচকমণ্ডলীতে রয়েছেন চেতন শর্মা, হরবিন্দর সিং, সুনীল যোশী ও দেবাশিস মোহান্তি। টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর তাঁরা সমালোচনার মুখে পড়েন। টি ২০ বিশ্বকাপের আগে এক বছর ৩০ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েও লাভ হয়নি। এই নির্বাচকমণ্ডলীই রোহিত শর্মাকে বেছে নিয়েছিল তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে।
নির্বাচকমণ্ডলীর একাধিক সিদ্ধান্ত নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। ক্রিকেটাররা এনসিএ থেকে ফিট সার্টিফিকেট নিয়ে ভারতীয় দলে যোগ দেওয়ার পরেই ফের ছিটকে গিয়েছেন। ভারতীয় দল গঠনে অন্তরায় হয় একাধিক ক্রিকেটারের চোট-আঘাত। দেশের মাটিতে সিরিজ জিতলেও বিদেশের মাটিতে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। টি ২০ বিশ্বকাপের ব্যর্থতার পর অবশ্য চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীই বেছে নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের দল। চেতন হাজির ছিলেন ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে বিসিসিআইয়ের ডাকা পর্যালোচনা বৈঠকে। এদিনের ইন্টারভিউয়ের পর ইঙ্গিত, চেতন শর্মাই নির্বাচক প্রধান থেকে যেতে পারেন। পূর্বাঞ্চল থেকে শিবসুন্দর দাসের নির্বাচক হওয়া পাকা। তিনি ওডিশারই প্রাক্তনী দেবাশিস মোহান্তির স্থলাভিষিক্ত হতে চলেছেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications