অ্যাডিলেডে ২ উইকেট হারিয়ে ভারতের থেকে ২০৯ রান দূরে অস্ট্রেলিয়া, লড়ছেন বুমরাহ
অ্যাডিলেডে ২ উইকেট হারিয়ে ভারতের থেকে ২০৯ রান দূরে অস্ট্রেলিয়া, লড়ছেন বুমরাহ
২ উইকেট নিয়ে দুই অস্ট্রেলিয় ওপেনারকে ফিরিয়েও, সতীর্থ মহম্মদ শামির বলে ভয়ঙ্কর মার্নাস লাবুসানের ক্যাচ ফেলে দিয়ে ভারতকে কিছুটা হলেও পিছিয়ে দিলেন ফাস্ট বোলর জসপ্রীত বুমারহ। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের ডিনার ব্রেকের আগে পর্যন্ত দুই ওপেনারকে হারিয়ে ৩৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ইনিংসে ভারতের থেকে এখনও ২০৯ রানে পিছিয়ে রয়েছে টিম পেইন শিবির।

দিন-রাতের টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। কোনও রান না করেই ইনিংসের দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান পৃথ্বী শ। দ্বিতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে চেতেশ্বর পূজারার ৩২ রানে পার্টনারশিপ হয়। ১৭ রান করে আউট হন মায়াঙ্ক। ১৬০ বলে ৪৩ রান করেন পূজারা। এরপর অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের মধ্যে ৭৮ রানের পার্টনারশিপ হয়।
রানিং বিটুইন দ্য উইকেটে ভুল বোঝাবুঝির কারণে বিপর্যয় ঘটে যায়। ৭৪-এর স্কোর রান আউট হয়ে যান বিরাট। ৪২ করে সাজঘরে ফিরে যান রাহানেও। এরপর ভারতীয় ব্যাটিংয়ে কার্যত ধস নেমে যায়। দ্বিতীয় দিনেওও সেই ধারা অব্যাহত থাকে। ১৬ রান করে আউট হন হনুমা বিহারী। ১৫ এবং ৯ রান করে সাজঘরে ফিরে যান যথাক্রমে রবিচন্দ্রণ অশ্বিন ও ঋদ্ধিমান সাহা।
অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করা মিচেল স্টার্ক প্রথম ইনিংসে ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন দুর্দান্ত ছন্দে থাকা প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন জোশ হ্যাজেলউড ও নাথান নায়ন। জবাবে ব্যাট করতে নেমে ২৭ বল রানহীন ভাবেই কাটান অস্ট্রেলিয় ওপেনার ম্যাথু ওয়েড এবং জো বার্নস।
শেষে পঞ্চম ওভারের চতুর্থ বলে চার মেরে নিজের ও দলের রানের খাতা খোলেন ম্যাথু ওয়েড। ৫১ বলে ৮ রান করে জসপ্রীত বুমরাহের বলে তিনি লেগ বিফোর উইকেট হন। ৪১ বলে ৮ রান করে বুমরাহের বলেই আউট হন বার্নস। আট ওভার বল করে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেম বুমবুম। ক্রিজে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও মার্নাস লাবুসানে।












Click it and Unblock the Notifications