অশ্বিন-উমেশ-বুমরাহের দাপটে ১৯১ রানে শেষ অস্ট্রেলিয়া, ৫৩ রানে এগিয়ে ভারত

ভারতীয় বোলারদের দাপটে ১৯১ রানে শেষ অস্ট্রেলিয়া, ৫৩ রানে এগিয়ে বিরাট শিবির

ভারতীয় বোলারদের দাপটে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৫৩ রানে এগিয়ে থাকল টিম ইন্ডিয়া। অধিনায়ক টিম পেইন রুখে না দাঁড়ালে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারত অজি শিবির। দুই বার জীবনদান পেয়েও সুযোগ কাজে না লাগানোর আক্ষেপে ভুগবেন মার্নাস লাবুসানে।

অশ্বিন-উমেশ-বুমরাহের দাপটে ১৯১ রানে শেষ অস্ট্রেলিয়া, ৫৩ রানে এগিয়ে ভারত

দিন-রাতের টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। কোনও রান না করেই ইনিংসের দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান পৃথ্বী শ। দ্বিতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে চেতেশ্বর পূজারার ৩২ রানে পার্টনারশিপ হয়। ১৭ রান করে আউট হন মায়াঙ্ক। ১৬০ বলে ৪৩ রান করেন পূজারা। এরপর অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের মধ্যে ৭৮ রানের পার্টনারশিপ হয়।

রানিং বিটুইন দ্য উইকেটে ভুল বোঝাবুঝির কারণে বিপর্যয় ঘটে যায়। ৭৪-এর স্কোর রান আউট হয়ে যান বিরাট। ৪২ করে সাজঘরে ফিরে যান রাহানেও। এরপর ভারতীয় ব্যাটিংয়ে কার্যত ধস নেমে যায়। দ্বিতীয় দিনেওও সেই ধারা অব্যাহত থাকে। ১৬ রান করে আউট হন হনুমা বিহারী। ১৫ এবং ৯ রান করে সাজঘরে ফিরে যান যথাক্রমে রবিচন্দ্রণ অশ্বিন ও ঋদ্ধিমান সাহা।

অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করা মিচেল স্টার্ক প্রথম ইনিংসে ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন দুর্দান্ত ছন্দে থাকা প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন জোশ হ্যাজেলউড ও নাথান নায়ন। জবাবে ব্যাট করতে নেমে ২৭ বল রানহীন ভাবেই কাটান অস্ট্রেলিয় ওপেনার ম্যাথু ওয়েড এবং জো বার্নস।

শেষে পঞ্চম ওভারের চতুর্থ বলে চার মেরে নিজের ও দলের রানের খাতা খোলেন ম্যাথু ওয়েড। ৫১ বলে ৮ রান করে জসপ্রীত বুমরাহের বলে তিনি লেগ বিফোর উইকেট হন। ৪১ বলে ৮ রান করে বুমরাহের বলেই আউট হন বার্নস। এরপর অস্ট্রেলিয় ব্যাটিং অর্ডারে ধস নামে। ২৯ বলে ১ রান করে আউট হন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে এটিই তাঁর সবনিম্ন স্কোর। ৭ রান করে আউট হন ট্রেভিস হেড। ১১ রান করেন ক্যামেরন গ্রিন।

দুই বার জীবনদান পেয়েও ৪৭-এর বেশি এগোতে পারেননি মার্নাস লাবুসানে। ১৫ রান করে আউট হন মিচেল স্টার্ক। ১০ রান করেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৭৩ রান করেন অধিনায়ক টিম পেইন। ভারতের হয়ে সর্বোধিক চার উইকেট নেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। ৩ উইকেট নেন উমেশ যাদব। ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+