অর্শদীপের হাতে ম্যাচ মিস, উইকিপিডিয়ার তথ্যে দেওয়া হল খালিস্তানি যোগ, আঙুল উঠছে পাকিস্তানের দিকে
ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। এখানে যে এক চুল ভুল করবে তার উপর নেমে আসবে ফ্যানাদের আক্রোশ। যেমনটা গতকাল থেকে হচ্ছে অর্শদীপ সিংয়ের উপর। ক্যাচ মিস এবং ম্যাচ মিস। এই ভুলের ফলে তিনি নানা বাক্য বাণে তিনি এখন বিদ্ধ ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কাছে। এসব হয়ে থাকে, আবার পরের ম্যাচের ভালো পারফর্মেন্স রাগ কমিয়ে দেয়। কিন্তু ভারত পাক ম্যাচে ক্যাচ মিস করার জন্য কোনও খেলোয়াড় জঙ্গি বলে প্রতিপন্ন হবেন? এও কী সম্ভব? এমনটাই হয়েছে অর্শদীপ সিংয়ের সঙ্গে। উইকিপিডিয়ায় তাঁর প্রোফাইলে জুড়ে দেওয়া হয়েছে খালিস্তানি যোগ। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। এই কাণ্ড খোদ পাকিস্তানের নয় তো ?

সুপার ফোর ম্যাচে
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে পাকিস্তানের কাছে ভারতের পাঁচ উইকেটের পরাজয়ের পরে টিম ইন্ডিয়ার তরুণ ফাস্ট বোলার প্রচুর সমালোচনার মুখে পড়েছেন। অর্শদীপ সিংকে 'খালিস্তানি' বলে অভিহিত করা হয়েছে। তাও উইকিপিডিয়ায়। তবে এখন জানা যাচ্ছে যে, অর্শদীপ উইকিপিডিয়া পেজটি পাকিস্তানের কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এডিট করে দিয়েছে। অর্শদীপের পেজ নষ্ট করার পেছনে পাকিস্তানের হাতের রয়েছে বলে খোঁজ মিলছে।

সেই ১৮তম ওভার
এই ম্যাচে ১৮তম ওভারের তৃতীয় বলে, যখন পাকিস্তানের ১৫ বলে ৩২ রান প্রয়োজন তখন আসিফ আলি স্লগ-সুইপ অফ লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে। কিন্তু ব্যাটে টপ-এজ লেগে তা শর্ট থার্ডম্যানের দিকে চলে যায়। সেখানে ছিলেন অর্শদীপ। সহজ ক্যাচ তিনি ফেলে দেন। আলি শূন্য রানে আউট হয়ে যেতেন। কিন্তু তিনি করে যান আট বলে ১৬ রান। শেষ দুই বলে দু রান প্রয়োজন ছিল পাকিস্তানের। ইফতিখার আহমেদ ড্রাইভ করে প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচ জিতে যায় পাকিস্তান।

হতাশা
এদিন দেখা যায় পাকিস্তান শেষ রান সম্পূর্ণ হওয়ার আগেই,অর্শদীপ হতাশার মধ্যে নন-স্ট্রাইকারস এন্ডে বেইল বের করে দিয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরে তার সতীর্থরা তার পিঠ চাপড়াতে এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দৌড়ে আসেন।

ট্রোলড অর্শদীপ
আলির ক্যাচ ড্রপ করার কারণে সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্করভাবে ট্রোলড হয়েছেন বাঁ হাতি বোলার এবং তবে ক্রিকেট বিশ্বের অনেক তার সমর্থনে টুইট করেছেন। যেমনভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং টুইট করে লেখে ন যে, "ওঁর সমালোচনা করা বন্ধ করুন। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাচ ড্রপ করে না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত। পাকিস্তান ভালো খেলেছে।"
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের











Click it and Unblock the Notifications