ছয় বলে ছয় ছক্কা! আয়ুশকে উড়িয়ে ইউরোপিয়ান ক্রিকেট সিরিজে নজির অরিথরনের
আবার ক্রিকেট মাঠে ছয় বলে ছয় ছক্কা। এবার ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ টি ২০ ক্রেফেল্ডে। আয়ুশ শর্মার বলে ছটি ছক্কা মেরে অরিথরন বসীকরণ নিজের নাম তুললেন তারকাদের পাশে।

অরিথরনের নজির
বেয়ার উয়ের্দিনজেন বুস্টার্সের হয়ে অরিথরন এই নজির গড়লেন কলন চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার ম্যাচের পঞ্চম ওভারে আয়ুশ শর্মাকে মাঠের বিভিন্ন প্রান্ত দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান। কখনও মিড উইকেট দিয়ে, কখনও বা বল উড়ে গেল স্কোয়্যার লিগ বাউন্ডারির উপর দিয়ে। প্রথম বল ফুল লেংথ ডেলিভারি ছিল, বল উড়ে যায় স্কোয়্যার লেগ বাউন্ডারির উপর দিয়ে। পরের বলটিও একই ভাবে মিড উইকেট দিয়েই উড়ে যায়। লাইন, লেংথ হারিয়ে ফেলা আয়ুশের তৃতীয় বলটি হাফ ভলি হওয়ায় স্কোয়্যার লেগ অঞ্চল দিয়ে সেটিকে বাউন্ডারির ওপারে পাঠান বসীকরণ। পরের বলটিতে ছক্কা মিড উইকেট অঞ্চল দিয়ে। পঞ্চম বলটি স্কোয়্যার লেগ ও ষষ্ঠ বলটিতে মিড অন দিয়ে ছক্কা হাঁকান অরিথরন বসীকরণ। ম্যাচের অষ্টম ওভারে আউট হওয়ার আগে সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৬১ রান করেন তিনি।
ছবি- টুইটার

প্রথম দুই ভারতীয়
পেশাদার ক্রিকেটে প্রথম ছয় বলে ছক্কা হাঁকান গ্যারি সোবার্স, ১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে। গ্ল্যামারগনের ম্যালকম ন্যাশের বলে তিনি প্রথমবার ক্রিকেটে ছয় বলে ছটি ছক্কা মারেন। এরপর ১৯৮৫ সালে বরোদার তিলক রাজের বলে ছয় বলে ছয় ছক্কা হাঁকান। শাস্ত্রী তখন ১৪৭ রানে ব্যাট করছিলেন। এক ওভারে ৩৬ রান নেওয়ার পর তিনি দ্বিশতরান পূর্ণ করেছিলেন ১২৩ বলে। প্রথম টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে ছয় বলে ছয় ছক্কা মারেন যুবরাজ সিং।

আন্তর্জাতিক ক্রিকেটে
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছয় বলে ছক্কা হাঁকান হার্শেল গিবস, ২০০৭-এর বিশ্বকাপে নেদারল্যান্ডসের ড্যান ভায় বাঞ্জের বলে। ২০১৭ সালে ওরসেস্টারশায়ারের রস হোয়াইটলি একই নজির গড়েন ইয়র্কশায়ারের বাঁহাতি স্পিনার কার্ল কার্ভারের বিরুদ্ধে। ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে হজরাতুল্লা জাজাই ১২ বলে ৫০ করেছিলেন আবদুল্লাহ মাজারির এক ওভারে ছটি ছক্কা মেরে। ২০২০ সালে সুপার স্ম্যাশে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে লিও কার্টারও একই নজির গড়েন।

চলতি বছরে
চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ছটি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। আগের ওভারে হ্যাটট্রিক করে পরের ওভার করতে এসেই পোলার্ডের হাতে বেধড়ক মার খান শ্রীলঙ্কার বোলার আকিলা ধনঞ্জয়। ওই দলেই ছিলেন থিসারা পেরেরা। শ্রীলঙ্কার এই ক্রিকেটার কয়েক দিন পরেই আর্মি স্পোর্টসের হয়ে ব্যাট করতে নেমে ছয় বলে ছয় ছক্কা হাঁকান। ১৩ বলে তিনি ওই ম্যাচে করেন ৫২।
Aritharan Vaseekaran, the latest addition to the six-sixes club. #ECST10 pic.twitter.com/nsr5Zf35lX
— srikrishna 🏏 (@1998Srikrishna) May 21, 2021












Click it and Unblock the Notifications