দ্রাবিড় এবং রাহানে দু'জনেই রাজস্থানের জার্সি গায়ে, রাহুলে কথা ভাবলে ভুল করছেন
বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্য়াচে অজিঙ্ক রাহানের দল রাজস্থান রয়্যাল্স জয় পাওয়ার পর নিজের মেন্টর রাহুল দ্রাবিড়ের ছেলের সঙ্গে ছবি তোলেন রাহানে।
দুই বছর পর নির্বাসন কাটিয়ে আইপিএল-এ ফেরা রাজস্থান রয়্যাল্সকে নেতৃত্ব দেওয়ার ভার অজিঙ্ক রাহানের উপর। অধিনায়ক হিসেবে ২০১৮ আইপিএল-এর প্রথম ম্যাচেই হারতে হয় রাহানের রাজস্থানকে। তবে, প্রথম ম্যাচে হারের হ্যাঙ্গওভার কাটিয়ে পর পর দু'ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় তুলে নেয় রাজস্থান।
বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্য়াচে তাঁর দল জয় পাওয়ার পর নিজের মেন্টর রাহুল দ্রাবিড়ের ছেলের সঙ্গে ছবি তোলেন রাহানে। উল্লেখযোগ্য ভাবে রাহানের জার্সির নম্বর এবং জুনিয়র দ্রাবিড়ের জার্সি নম্বর হবহু এক। দুই জনেই ২৭ নম্বর জার্সি পরে সেই দিন মাঠে উপস্থিত ছিলেন।
Picture perfect! #RoyalCaptain @ajinkyarahane88 with ‘The Wall Junior’, Anvay Dravid!! #HallaBol #IPL2018 #Cricket pic.twitter.com/Kz2vbBJ5pW
— Rajasthan Royals (@rajasthanroyals) April 17, 2018
Click it and Unblock the Notifications