সাফল্যের গোপন রেসিপি জানতে চান, শুনুন খোদ ধোনির জবানিতেই
মহেন্দ্র সিং ধোনি, উইকেটের সামনে যেরকম সফল, উইকেটে পিছনেও ঠিক সেরকমই সফল। কিন্তু তার সাফল্যের রেসিপি কী জানেন। মাহি এবার তা নিজেই জানালেন।
মহেন্দ্র সিং ধোনি, উইকেটের সামনে যেরকম সফল, উইকেটে পিছনেও ঠিক সেরকমই সফল। কিন্তু তার সাফল্যের রেসিপি কী জানেন। মাহি এবার তা নিজেই জানালেন। কখনও যেমন অর্থডক্স পদ্ধতিতে তিনি কিপিং করেন, কখনও আবার একেবারেই 'মাহি ওয়ে'-তে ও তাঁর কিপিং দেখা যায়।

উইকেটের পিছনে সফলতমদের তালিকায় মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে ৩ নম্বরে রয়েছেন। সবচেয়ে বেশি সফল মার্ক বাউচার তাঁর দখলে রয়েছে ৯৯৮ উইকেট, তারপরই রয়েছেন অস্ট্রেলিয়ান লেজেন্ড অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর ঝোলায় উইকেট ৯০২। এদিকে তিন নম্বরে থাকা মাহির এ পর্যন্ত উইকেটের পিছনে শিকার ৭৬৮।

তাঁর সাফল্য সকল ভারতীয় তথা বিশ্বের মাহি ফ্যানদের মন্ত্র মুগ্ধ করে রেখে দিয়েছে। ধোনি নিজেই এবার জানাচ্ছেন তাঁর সাফল্যের রেসিপি। ধোনির অকপট স্বীকারোক্তি, 'আমার কিপিং স্টাইল বেশ আনঅর্থোডক্স, স্টিফেন ফ্লেমিং সবসময় বলেন আমাকে সিএসকে-র ৯ বছরের কেরিয়ারে কখনও নেটে উইকেট কিপিং করতে দেখেননি। কারণ এটা সবসময়েই মাথার কাজ বেশি।'


ধোনি আরও জানিয়েছেন, 'কিপারদের খুব বেশি ক্যাচ করতে হয় না, আমি দেখেছি এতে কিপাররা অনেক সময়েই অত্যত্ন বেশি ব্যবহৃত হয়ে যায়। তাঁরা মাটিতে ব্যাঙের মতো বসে পড়েন। মাটির সমান্তরালে থাকে তাঁদের চোয়াল। কিন্তু একজন কিপারের কী করার কথা। আপনি ১০০ টা বল ড্রপ করতে পারেন, কিন্তু যখন ক্যাচের সুযোগ থাকবে তখন ধরতে হবে, যখনই স্টাম্পিংয়ের সুযোগ থাকবে তখনই স্টাম্প করতে হবে। এটাই চাহিদা।'

এছাড়াও জানিয়েছেন যে কিপার ধারাবাহিক নয় তাঁকে কেউ দলে রাখতে চায় না। যদি কিপার কিছুটা থতমত খায় তাহলেও অধিনায়করা রাগ করেন না যদি যে ক্যাচিং ও স্টাম্পিং ঠিক করে করতে পারে।












Click it and Unblock the Notifications