রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়লেন বৃদ্ধা নার্স
রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়লেন বৃদ্ধা নার্স
ফের মানবিকতার নজির দেখা গেল উত্তর ২৪ পরগণার ইছাপুরে। এক বৃদ্ধা নার্সের তৎপরতায় প্রাণ বাঁচল এক অসুস্থ ব্যক্তির। এই খবর প্রচার হতেই সকলেই বাহবা জানিয়েছেন এই নার্সকে।

জানা গিয়েছে, ইছাপুর এলাকার রামনগর এলাকায় রাস্তার ধারে পড়েছিলেন এক ব্যক্তি। তাঁকে দেখেই মনে হচ্ছিল তিনি খুব অসুস্থ। পথচলতি মানুষ তা দেখেও কেউই এগিয়ে আসেননি। এরকম অবস্থায় শুক্রবার এনআরএসে টানা তিনদিন কাজ করার পর বাড়ি ফিরছিলেন খুকু ঘোষাল। তাঁর চোখে সেইসময় এই দৃশ্য পড়ে। শরীরের ক্লান্তি ভুলে তিনি তখন ওই ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে যান। স্থানীয় দুই যুবকের সহায়তায় ওই ব্যক্তিকে টোটো করে নিয়ে যান ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টারি হাসপাতালে।
ওখানেই ওই ব্যক্তির চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ইছাপুরের বাসিন্দা ওই ব্যক্তির নাম রাজকুমার চামার, তিনি অর্ডিন্যান্স ফ্যাক্টারিতে কাজ করেন। খুকু ঘোষাল জানিয়েছেন যে তিনি হাসপাতাল থেকে ডিউটি সেরে আসার সময় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন, তিনি কাঁপছিলেন। ওই নার্সের মনে হয়েছে তিনি মৃগী রোগী হতে পারেন, তাই তাঁকে হাসপাতালে ভর্তি করে দেওয়া তাঁর কর্তব্য বলে মনে করেন তিনি।












Click it and Unblock the Notifications