হিঙ্গলগঞ্জ বিজেপিতে বড় ভাঙন

হিঙ্গলগঞ্জ বিজেপিতে বড় ভাঙন

ফের বড়োসড়ো ভাঙন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। বরাবরই আদিবাসী অধ্যুষিত এলাকা বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত হিঙ্গলগঞ্জের দুলদুলি, সাহেবখালী সহ একাধিক এলাকা। বিজেপির ঘর ভেঙে শাসক দল তৃণমূল কংগ্রেস যোগ দিলেন বিজেপি প্রাক্তন ব্লক সভাপতি। একই সঙ্গে সিপিএমের জেলা কমিটির সদস্য, সিআইটিইউ নেতা সহ পাঁচ শতাধিক কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগ দেন।

হিঙ্গলগঞ্জ বিজেপিতে বড় ভাঙন

সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে বিজেপি, সিপিএমের কয়েকশো নেতা-কর্মী সমর্থক হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার জেলার কমিটির সদস্য দেবেশ মন্ডল। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল গাজী, তপশিলি জাতি ও উপজাতির নেতা সুরজিৎ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন দলে আসা বিজেপির তরুণ দাস, রঞ্জিত গুড়িয়া, সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা শ্যামল বররা তৃণমূলে যোগ দিয়ে জানান, যেভাবে উত্তরপ্রদেশে নারী নির্যাতন চলছে। তাতে এরাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে পরিস্থিতি আরও বাজে হবে। তারই প্রতিবাদে তৃণমূলে যোগদান করলাম।

পাশাপাশি, তারা আরও জানান, যারা দীর্ঘদিন ধরে লড়াই করে বিজেপি দলটা করেছে তাদের এই দলের যোগ্য সম্মান নেই। তৃণমূল থেকে আসা নেতাকর্মীরা এই দলের সম্মান পাচ্ছেন। বিজেপি নেতারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চেয়ে এবং বলাবাহুল্য হিঙ্গলগঞ্জ ব্লক আদিবাসীদের উন্নয়নের জন্য এই দল পরিবর্তন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+