একশো দিনের কাজের প্রকল্পে সুন্দরবনের পরিযায়ী পাখির সুরক্ষায় লোক নিয়োগ

একশো দিনের কাজের প্রকল্পে সুন্দরবনের পরিযায়ী পাখির সুরক্ষায় লোক নিয়োগ

শীত পড়তেই সুন্দরবনের জঙ্গলে হাজির দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। কিন্তু তাতে বেড়েছে চোরা শিকারিদের আনাগোনা। তাই তাদের হাত থেকে পরিযায়ীপাখিদের রক্ষা করতে সুন্দরবনের বাসন্তিতে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে দিন রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে।

একশো দিনের কাজের প্রকল্পে সুন্দরবনের পরিযায়ী পাখির সুরক্ষায় লোক নিয়োগ

পঞ্চায়েতের উপপ্রধান নরেশচন্দ্র নস্কর জানান,গত কয়েকদিন ধরেই এই এলাকায় চোরাশিকারির আনাগোনা ঘটলে তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। এর পরেই আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই চুনাখালি পঞ্চায়েত এর পক্ষ থেকে ১০০ দিনের কাজের প্রকল্পে পাহারাদার এর ব্যবস্থা শুরু করা হয়েছে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দুজন করে পাহারাদার রাখা হয়েছে। এই শীতেই সুন্দরবনে ঝড়খালি, পাখিরালা, দয়াপুর, সাতোজেলিয়ায় ও চুনাখালি বিভিন্ন এলাকায় প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়। এই পাখিদের কলরবে মুখরিত হয়ে ওঠে এলাকা।

এই চোরাকারবারীদের হাত থেকে পাখিদের বাঁচাতে ইতিমধ্যে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর বন দপ্তরে চিঠি পাঠিয়েছেন বলে জানান। যাতে এই পাখিদের কেউ ক্ষতি করতে না পারে সে বিষয়টি দেখার জন্য পঞ্চায়েত কে বলেছেন এবং তিনি আরো জানান নিজে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

তবে এই পরিযায়ী পাখি সুন্দরবনের আশায় যেমন পর্যটকদের আনাগোনা বেড়েছে তেমন ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেক বেড়েছে বলে জানান পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। প্রতিবছর শীত পড়তেই দেখা যায় বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি কিন্তু এবারে শীত পড়ার আগে থেকেই এই এলাকায় পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+